ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার রাজশাহীতে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলা সমাপ্ত রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রাসিক প্রশাসকের রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার প্রদান মহানগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার, ৬ মহানগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ১৭ দিনেও গ্রেফতার নন রাবি শিক্ষক, সংবাদ সম্মেলনে ক্ষোভ ভুক্তভোগীর পরিবারের আসামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, ক্ষতিগ্রস্ত ১১ লাখ মানুষ ভালুকায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস উদ্ধার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগে আবেদন শুরু, ওমানে ৫ হাজার শ্রমিক নেওয়ার উদ্যোগ দক্ষিণ লেবাননে সংঘর্ষে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেপ্তার বিজয়নগরে ডাম্পার ট্রাকে অভিনব কৌশলে লুকানো সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ বিশ্বকাপের আক্ষেপ কাটিয়ে রেকর্ড গড়ে মেসির জোড়া গোল, বড় জয় ইন্টার মায়ামির অধিনায়কত্ব হারানোর পর ব্যাটেই জবাব, অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্যারা প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৬:৪৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৬:৪৫:৩৭ অপরাহ্ন
রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। 

রোববার (৯ নভেম্বর) দুপুরে রেজিস্ট্রারের কক্ষে এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অপসারণের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। জানা যায়, প্রায় ২৩ দিন ধরে ওই বিভাগের শিক্ষার্থীরা চেয়ারম্যান অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব চেয়ারম্যানকে অপসারণের আদেশে স্বাক্ষর করে সেটি রেজিস্ট্রার দপ্তরে পাঠান। কিন্তু রোববার পর্যন্ত চিঠিটি বিভাগীয় দপ্তরে না পৌঁছানোয় শিক্ষার্থীরা রাকসু জিএসের শরণাপন্ন হন।

জিএস সালাহউদ্দিন আম্মার জানান, রোববার দুপুরে ২টার দিকে তিনি ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রারের দপ্তরে যান। এসময় রেজিস্ট্রারের ব্যক্তিগত সচিব তাকে জানান, রেজিস্ট্রার ভেতরে রাজশাহী মহানগর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং তাকে পরে আসতে বলা হয়েছে।

আম্মারের অভিযোগ, শিক্ষার্থীদের জরুরি বিষয়টি একটি রাজনৈতিক বৈঠকের জন্য আটকে রাখা হচ্ছে, এটা ভেবে তিনি রেজিস্ট্রারের কক্ষে প্রবেশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আম্মার কক্ষে প্রবেশ করে রেজিস্টারকে জিজ্ঞাসা করেন, স্যার, আমি ভেতরে আসব না? উত্তরে রেজিস্ট্রার বলেন, তোমাকে আমি বাইরে ১০ মিনিট ওয়েট করতে বলেছি। এরপর আম্মার অভিযোগ করেন, আপনি স্যার চিঠি (ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সভাপতি অপসারণের চিঠি) আটকায় রাখছেন। এই কথায় রেজিস্ট্রার উত্তেজিত হয়ে বলেন, এই বেয়াদব ছেলে, কিসের চিঠি আটকায় রাখছি আমি? উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে রেজিস্ট্রার আম্মারকে গেট আউট বলে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন। এর প্রত্যুত্তরে আম্মার বলেন, কেন গেট আউট? তিনি নিজেকে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি এবং রাকসুর জিএস হিসেবে নিজের প্রবেশের অধিকারের কথা বলেন।

আম্মার অভিযোগ করে বলেন, রেজিস্ট্রার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভাগের চেয়ারম্যানকে অপসারণের চিঠিটি আটকে রেখেছিলেন, কারণ ওই চেয়ারম্যান রেজিস্ট্রারের প্রত্যক্ষ সমর্থনে পদে এসেছিলেন। তিনি আরও বলেন, তাকে জানানো হয়েছিল রেজিস্ট্রার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছিল। তার মতে, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের অধিকারের কথা বলতে যাওয়ায় তাকে অপমান করা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মাসউদ তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন ছিল এবং দাপ্তরিক কাজ সারতে স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগছিল। তিনি জানান, আম্মারকে মাত্র দুই মিনিট অপেক্ষা করতে বলা হলেও তিনি অনুমতি ছাড়াই কক্ষে প্রবেশ করে ফুটেজবাজি ও মিথ্যাচার শুরু করেন। অধ্যাপক মাসউদ আরও স্পষ্ট করেন, তিনি বিএনপির কোনো নেতার সঙ্গে নয়, বরং ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাতে ছিলেন।

এনসিপি’র রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের রাজ নিশ্চিত করেছেন, তারা রেজিস্ট্রারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন এবং সেখানে বিএনপির কেউ উপস্থিত ছিল না। তিনি মনে করেন, রেজিস্ট্রারের একান্ত সচিব সম্ভবত তাদের ভুল করে বিএনপি নেতা ভেবেছিলেন, যা থেকেই এই ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনিক কার্যক্রমে রাজনৈতিক প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। রাকসুর পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রেজিস্ট্রারের আচরণের জন্য প্রশাসনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও তদন্তের দাবি জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী