ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

শরীয়তপুরে পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৪:১০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৪:১০:০১ অপরাহ্ন
শরীয়তপুরে পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু প্রতিকী ছবি
শরীয়তপুরের জাজিরায় পুকুরে ডুবে আব্দুল্লাহ (৪) ও সিয়াম (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজি তাহের মল্লিকের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আবদুল্লাহ ওই এলাকার দুলাল মল্লিকের ছেলে ও সিয়াম কুতুবপুর দারুল উলুম মাদরাসার শিক্ষক আবু নাঈমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিয়াম ও সিয়াম হাজী তাহের মল্লিকের কান্দি এলাকায় বাবা মায়ের সঙ্গে বসবাস করে। সম্পর্কে তারা মামা-ভাগনে। সোমবার সকালে দুজন বাড়ির আঙিনায় খেলছিল। খেলাধুলার একপর্যায়ে পরিবারের অগোচরে ওই দুই শিশু বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। এদিকে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে পুকুরে নেমে খোঁজ চালানোর সময় শিশু দুটির নিথর দেহ পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দা রুবিনা বেগম বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা ভেবেছিলাম বাচ্চারা খেলতে হয়তো পাশের বাড়িতে গেছে। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে তাদের দেহ পাই। এমন দৃশ্য মেনে নেয়ার মতো না।

সিয়ামের বাবা শিক্ষক আবু নাঈম বলেন, আমার ছেলে সিয়াম খুব শান্ত স্বভাবের। কে জানত এটাই যে শেষ সকাল ছিল ওর জীবনের। আল্লাহ যেন এমন পরিস্থিতিতে বাবা-মাকে না ফেলে।

নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর ঢালী বলেন, ‘এটা খুবই মর্মান্তিক ঘটনা। এ ঘটনার পর দুটি পরিবারের সব কিছুই থমকে গেছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবার দুটির পাশে আছি। সব অভিভাবকদের বলবো শিশুদের নিরাপত্তায় চোখে চোখে রাখতে হবে।’

বিষয়টি জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুলকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর