ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গা, ৩১ বন্দির মৃত্যু

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৪:০০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৪:০০:৩২ অপরাহ্ন
ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গা, ৩১ বন্দির মৃত্যু ছবি: সংগৃহীত
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৩১ বন্দি নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষের মতে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাচালা শহরের একটি কারাগারে ভয়াবহ এই দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটে। সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, রোববার বন্দরনগরী মাচালার (গুয়াইয়াকিলের দক্ষিণে) কারাগারে এ সহিংসতার ঘটনা ঘটে। কারা সংস্থা এসএনএআই এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ২৭ বন্দি শ্বাসরোধে ও “ফাঁসিতে ঝুলে সঙ্গে সঙ্গে মারা গেছেন”। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে রোববার সকালে একই কারাগারে আরেক দফা দাঙ্গায় চার বন্দি নিহত হন। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশেষায়িত পুলিশ ইউনিট। সংস্থাটি জানায়, বন্দিদের নতুন একটি নিরাপত্তা ইউনিটে স্থানান্তর ও পুনর্গঠনের প্রক্রিয়া থেকেই এ দাঙ্গা শুরু হয়।

রয়টার্স বলছে, গত কয়েক বছরে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব দাঙ্গায় শত শত বন্দি প্রাণ হারিয়েছেন।

প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিলেও সরকার বলছে, এসব সহিংসতার পেছনে প্রতিদ্বন্দ্বী অপরাধচক্রগুলোর মধ্যে ক্ষমতা ও এলাকা দখলের সংঘাতই আসলে মূল কারণ।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরেও একই কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সংঘর্ষে ১৪ বন্দি নিহত ও আরও ১৪ জন আহত হয়েছিলেন। কয়েক দিন পর দেশটির উত্তরাঞ্চলের শহর এসমেরালদাসের এক কারাগারে দাঙ্গায় আরও ১৭ জন নিহত হন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি