ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর ধাক্কায় যাত্রীর মৃত্যু, আটক ৪ ​জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! নগরীর কর্ণহারে নকল সোনার বারসহ গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরা পুরস্কার অর্জন করলো রাসিক রাজশাহীতে ছাত্রদলের দু-গ্রুপের সংঘর্ষ: মহানগর ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৭ এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ

দুর্বল হয়ে পড়েছে টাইফুন ‘ফাং-ওং’, ফিলিপাইনে চার জনের মৃত্যু

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৩:৫৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৩:৫৩:৫২ অপরাহ্ন
দুর্বল হয়ে পড়েছে টাইফুন ‘ফাং-ওং’, ফিলিপাইনে চার জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ফিলিপাইনে বছরের অন্যতম শক্তিশালী সুপার টাইফুন 'ফাং-ওং' দুর্বল হয়ে পড়েছে। রয়টার্স জানিয়েছে, ঝড়ের তাণ্ডবে সবশেষ চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (১০ নভেম্বর) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রভাব যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরণের ধ্বংসের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল রোববার ফাং-ওং আঘাত হানার আগেই দশ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনে প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সৃষ্টি হয়।

ইসাবেলা প্রদেশে নিজ বাড়িতে দাদীর সঙ্গে আশ্রয় নেওয়া রোমিও মারিয়ানো বলেন, 'আমরা ঘুমাতে পারিনি, কারণ বাতাস আমাদের ধাতব বাসস্থানে আঘাত করছিল এবং গাছের ডাল ভেঙে যাচ্ছিল। পরে আমরা যখন আমাদের বাড়িটি দেখতে করতে বের হই, তখন আমরা ক্ষয়ক্ষতি দেখতে পাই।'

পূর্বাভাস অনুযায়ী, ফাং-ওং এখন তাইওয়ানের উত্তর-পূর্ব দিকে সরে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সোমবারও ফুং-ওং-এর প্রভাবে ঘণ্টায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটার বেগে বাতাস বইছে। কিন্তু এটি এখন টাইফুন হিসেবেই রয়ে গেছে, এর ফলে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সৃষ্টি করতে পারে এবং ঝড়ের ঢেউ সৃষ্টি হতে পারে।

এটি ছিল ফিলিপাইনে এই বছরের ২১তম ঝড়। গত সপ্তাহেও টাইফুন কালমায়েগি'র তাণ্ডবে ২২৪ জনের মৃত্যু হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার