ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বিপুল পরিমান এসকুফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর..

হ্যাটট্রিকে উজ্জ্বল লেওয়ানডস্কি, রিয়ালের হোঁচট খাওয়ার ফায়দা নিল বার্সা

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৩:০৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৩:০৫:০৪ অপরাহ্ন
হ্যাটট্রিকে উজ্জ্বল লেওয়ানডস্কি, রিয়ালের হোঁচট খাওয়ার ফায়দা নিল বার্সা রবার্ট লেওয়ানডস্কি। ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদের আটকে যাওয়ার সুযোগ নিল বার্সেলোনা। রবিবার রাতে সেল্টা ভিগোর বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জিতে লা লিগায় পয়েন্টের ব্যবধান কমিয়ে আনল হান্সি ফ্লিকের দল। নায়ক রবার্ট লেওয়ানডস্কি—৩৭ বছর বয়সেও হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন, ধার এখনও অটুট, একচুল কমেনি!

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল বার্সা। ১০ মিনিটে পেনাল্টি থেকে লেওয়ানডস্কি দলকে এগিয়ে দেন। কিন্তু পরের মিনিটেই সমতা ফেরায় সেল্টা। প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলছিল। মার্কাস র‍্যাশফোর্ডের গোলের সুযোগ নষ্ট হতেই দ্রুত কাউন্টার অ্যাটাকে যায় সেল্টা, আর সার্জিও ক্যারেইরা লড়াইয়ে সমতা ফেরান!

ফ্লিকের দল এদিন নেমেছিল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া। যদিও মাঠে তার কোনও ছাপ দেখা যায়নি। ৩৭ মিনিটে র‍্যাশফোর্ডের ক্রস থেকে লেওয়ানডস্কির দ্বিতীয় গোল আসে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবার লড়াইয়ে সমতা ফেরে—এবার গোলদাতা বরহা ইগলেসিয়াস।

প্রথমার্ধের শেষদিকে র‍্যাশফোর্ডের ডিফ্লেক্টেড ক্রস লামিন ইয়ামালের পায়ে এসে পৌঁছয় আর ১৭ বছরের তরুণ উইঙ্গার ঠান্ডা মাথায় শট নিয়ে বল জালে পাঠান। বিরতির আগে স্কোরলাইন ৩-২ বার্সার পক্ষে।

দ্বিতীয়ার্ধে গতি কিছুটা কমলেও নিয়ন্ত্রণ ছিল ইয়ামালদের হাতে। বল দখলে আধিপত্য বজায় রেখে চাপ বাড়াতে থাকে তারা। ৭৩ মিনিটে র‍্যাশফোর্ডের কর্নার থেকে হেডারে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লেওয়ানডস্কি। মরশুমের সপ্তম লিগ গোল, তাও মাত্র চারটি ম্যাচে শুরুতে মাঠে নেমে!

শেষদিকে অবশ্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে। কিন্তু ততক্ষণে তিন পয়েন্ট নিশ্চিত। ফ্লিক ম্যাচ শেষে বলেন, ‘আঘাত সেরে ফিরে আসার পর আমি একদম আলাদা লেওয়ানডস্কিকে দেখছি—আত্মবিশ্বাসী, ফিট এবং আগ্রাসী।’আর পোলিশ স্ট্রাইকারের কথায়, ‘এটা এই মরসুমের সবচেয়ে অদ্ভুত ম্যাচগুলোর একটি। তবে জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। এখন রিয়ালের সঙ্গে ব্যবধান কমে এসেছে!’

অন্যদিকে, দিনের অন্য ম্যাচে মাদ্রিদ রায়ো ভায়েকানোর মাঠে আটকে যায়। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র কিংবা জুড বেলিংহ্যাম—কেউই কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারেননি। কোচ জাবি আলোনসোর দলের এটা দু’নম্বর ড্র। সেটাও গোলশূন্য!

রিয়ালের পয়েন্ট খোয়ানোর ফলে লা লিগার খেতাবি লড়াই আবারও জমে উঠল। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। যারা ট্রফি নিজেদের হাতে রাখার জন্য নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়