ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০২:৫৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০২:৫৯:৪৬ অপরাহ্ন
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত ছবি: সংগৃহীত
ময়মনসিংহ জেলার ভালুকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।  

রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে ভালুকার হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কলিজা কান্দা গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র মজিবুর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)। তারা গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন মজিবুর রহমান ও তার স্ত্রী। পথে হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে পৌঁছালে সরকার পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস ও মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক