ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

সুন্দরবনে ট্রলার ডুবে নিখোঁজ প্রবাসী পর্যটকের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০২:৫৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০২:৫৭:২৪ অপরাহ্ন
সুন্দরবনে ট্রলার ডুবে নিখোঁজ প্রবাসী পর্যটকের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
সুন্দরবনের পশুর নদীতে ট্রলার উল্টে নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজাল (২৮)র মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। 

নিখোঁজের দুই দিন পর সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গেল শনিবার (০৮ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঢাংমারি ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী ট্রলার উল্টে নিখোঁজ হন এই নারী পযটক।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত মরদেহ চাঁদপাই নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।

জানা যায়, নিখোঁজ রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি পাইলট ছিলেন, পরে যুক্তরাষ্ট্রে চলে যান।

সুন্দরবনের ঢাংমারী এলাকার রিসোর্ট ম্যানগ্রোভ ভ্যালিতে পরিবারসহ রাতযাপন করেন ওই নারী পর্যটক। শনিবার (০৮ নভেম্বর) সকালে একটি নৌকায় তাঁরা ১৩ জন পর্যটক করমজল পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। পথে ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এ সময় নৌকার সবাই নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে কেউ কেউ সাঁতরে কূলে ওঠেন। 

এ ছাড়া কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্তু রিয়ানা নামের ওই নারী নিখোঁজ হন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক