ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

শীতে তরতাজা থাকতে সকালে ১০ মিনিট করুন ৫ ব্যায়াম

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০২:৫৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০২:৫৪:৫৫ অপরাহ্ন
শীতে তরতাজা থাকতে সকালে ১০ মিনিট করুন ৫ ব্যায়াম ছবি: সংগৃহীত
মরসুম বদলের সময় এলেই আজ জ্বর, তো কাল কাশি ভোগাবেই। শীতের শুরু থেকেই আলসেমি ভাবটা যেন কয়েক গুণ বেড়ে যায়। সকাল সকাল ঘুম থেকে ওঠা তো দূরে থাক, শরীরচর্চা করার উৎসাহও পাওয়া যায় না। অনেকেই বলেন, এই সময়ে গা, হাত-পায়ে ব্যথা হয়। কখনও পিঠে টান ধরে, তো কখনও কাঁধ-ঘাড় ঘোরাতে গেলেই যন্ত্রণা। সঙ্গে হাত, পায়ের গাঁটে গাঁটে ব্যথা। এমন ব্যথা-বেদনা নিয়ে দিনভরের কাজে উৎসাহই পাওয়া যায় না। যদি আলস্য কাটিয়ে তরতাজা ভাব ফিরিয়ে আনতে হয়, তা হলে কিছু ব্যায়াম করতেই হবে। তার জন্য জিমে যাওয়ার প্রয়োজন নেই, কার্ডিয়ো বা স্ট্রেংথ ট্রেনিংয়ের মতো জটিল ব্যায়ামও করতে হবে না। হাতে ১০-১৫ মিনিট থাকলেই হবে।

সহজ কিছু স্ট্রেচিং ও ‘আইসোমেট্রিক ব্যায়াম’ করলে রোজের একঘেয়েমি, গায়ে ব্যথা দূর হবে। অতিরিক্ত ক্লান্তি, ঝিমুনি ভাবও কাটবে। হার্ট ও লিভারের স্বাস্থ্য ভাল থাকবে। দিনভরের কাজে উৎসাহও পাবেন।

আইসোমেট্রিক ব্যায়াম ও স্ট্রেচিং: শুরুটা করুন ‘ওয়াল সিট’ দিয়ে। দেওয়ালে ভর দিয়ে বসা। ঠিক যেমন ভাবে চেয়ারে বসেন, ভঙ্গি তেমনই হবে। শুধু দেওয়ালে ভর দিতে হবে। একে স্ট্যাটিক স্ট্রেংথ এক্সারসাইজও বলা হয়। শরীরের নীচের অংশের পেশিকে মজবুত করে এই ব্যায়াম। উচ্চ রক্তচাপ থাকলে এই ব্যায়ামটি অভ্যাস করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। হাঁটুর ব্যথাও কমবে।

এর পর করতে পারেন বডিওয়েট স্কোয়াট। সোজা হয়ে দুই পায়ের মধ্যে ব্যবধান রেখে দাঁড়ান। অর্ধেকটা বসার মতো ভঙ্গি করুন। ব্যায়ামের সময়েও এই ভঙ্গি রাখবেন। স্কোয়াটের ভঙ্গি থেকে ওঠার সময়ে গোড়ালির ভর দিয়ে উঠুন।

রাশিয়ান টুইস্টও খুব উপকারী। ম্যাটের উপর পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। এ বার দুই পা ভাঁজ করে সামান্য উপরে তুলুন। হাঁটু ভাঁজ করতে হবে। শরীর সামান্য পিছন দিকে হেলিয়ে দুই হাত জড়ো করুন। এর পর পা একই ভাবে রেখে কোমর থেকে শরীরের উপরিভাগ এক বার বাঁ দিকে ও এক বার ডান দিকে ঘোরাতে হবে। দুই পা যেন মাটি স্পর্শ না করে। ১০ সেট করে ৩ বার করলে পেট, তলপেটের চর্বি ঝরে যাবে।

কাঁধ ও ঘাড়ের ব্যথা ভোগালে করতে পারেন রোটেশনাল নেক এক্সারসাইজ। সোজা দাঁড়িয়ে বা বসে মাথা ডান দিকে ও বাঁ দিকে ঘোরান ১০ বার৷ এ বার মাথা পিছনে নিয়ে যান, তার পরে ঝোঁকান সামনের দিকে৷ এটিও ১০ বার করতে হবে৷

পায়ের ব্যথা কমাতে ফ্লাটার কিক্‌সও ভাল। সোজা হয়ে বসে শরীর সামান্য পিছন দিকে হেলাতে হবে। তবে কোনও কিছুতে হেলান দেবেন না। দুই হাত শরীরের পাশে রাখুন, তবে যেন মাটি স্পর্শ না করে। এ বার সেই ভঙ্গিমাতেই এক বার বাঁ পা ও এক বার ডান পা ওঠাতে হবে আর নামাতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা