ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মজীবনের শেষ যাত্রায় ঘোড়ার গাড়িতে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষকে ব্যতিক্রমী বিদায় ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, আলু নিয়ে বিপাকে কৃষক ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন

মরসুম বদলের সময় ব্রণের সমস্যা বেড়েছে? ৫ ভুল এড়িয়ে চলা দরকার

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০২:৪৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০২:৪৯:৫৫ অপরাহ্ন
মরসুম বদলের সময় ব্রণের সমস্যা বেড়েছে? ৫ ভুল এড়িয়ে চলা দরকার ফাইল ফটো
মুখ ভর্তি ব্রণের সমস্যা কারও যেমন সারা বছরই থাকে, কারও আবার ঋতু বদলের সময় বেড়ে যায়। মূলত গরমের দিনে তৈলাক্ত ত্বক এবং ব্রণের সমস্যা বেড়ে গেলেও, শীতেও যে তা হয় না এমন নয়।

ঋতু বদলের প্রভাব পড়ে ত্বকেও। বিশেষত শীত শুরু হওয়ার মরসুমে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। এই সময় ত্বক রুক্ষ হয়ে যায়। মুখে, গায়ের চামড়ায় টান লাগে। এই সময়ও ব্রণের সমস্যা থেকেই যায়। তবে ঠিক ভাবে ত্বকের যত্ন না নিলে, শীতের সময় ভোগান্তি বাড়তে পারে। কোন ভুল এই সময় এড়িয়ে চলবেন?

সঠিক ক্লিনজার: গরমের সময় বা বর্ষায় আর্দ্রতা বেশি থাকে বলে মুখ চটচটে হয়ে যায়। সেই সময় যে ক্লিনজার মাখা হয়ে থাকে সেটি কিন্তু শীতের উপযোগী নয়। ত্বকের ধরন তৈলাক্ত হলেও, স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত মৃদু ক্লিনজার ব্যবহার করা দরকার। সেটি সালফেট বিহীন হওয়া জরুরি। অনেক সময় ত্বকের ধরন তৈলাক্ত না হলেও মুখে ব্রণ হয়। তার কারণ হতে পারে হরমোনের ভারসাম্যের অভাব। প্রথমেই সেই দিকটি খেয়াল করা উচিত। ত্বকের ধরন শুষ্ক হলে, ময়েশ্চারাইজার ক্লিনজার বেছে নিতে পারেন।

ময়েশ্চারাইজার: ত্বক তৈলাক্ত হওয়ায় অনেকেই ময়েশ্চারাইজার মাখেন না। কিন্তু শীতের মরসুমে ময়েশ্চারাইজার জরুরি। তৈলাক্ত ত্বকের জন্যই তৈরি তেলতেলে ভাব ছাড়া জেল বেস্‌ড যে বিশেষ ময়েশ্চারাইজার বাজারে মেলে, সেগুলি কিনুন। এগুলি ত্বক আর্দ্র রাখে, তেলতেলে ভাব ছাড়াই।

ব্রণ সারানোর নজর জরুরি: ব্রণ হওয়ার নানা কারণ হতে পারে। তৈলাক্ত ত্বকে ময়লা জমলে ব্রণ হয়। আবার পেটের গন্ডগোল হলেও ব্রণ হতে পারে। হরমোনের ভারসাম্য বিগড়ে গেলেও এমন সমস্যা হয়। প্রথমে জানা দরকার কেন ব্রণ হচ্ছে? শারীরিক কারণে ব্রণ হলে অবশ্যই তার সমাধান দরকার। তবে তৈলাক্ত ত্বকের কারণে হলে, ত্বক পরিষ্কার করতে হবে সঠিক ভাবে। এই ধরনের ত্বকে ধুলোবালি দ্রুত আটকে যায়। ত্বকের রোগের চিকিৎসক অসীম শর্মা বলছেন, ‘‘দিনে দু’বার মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধোয়া জরুরি। পাশাপাশি ব্রণ নির্মূলের জন্য নির্দিষ্ট রুটিন মানতে হবে।’’

সানস্ক্রিন: সানস্ক্রিন না মাখার ভুল এড়ানো দরকার। গরম হোক বা শীতকাল, রোদের তাপ থাকুক না থাকুক, ঘরে এবং বাইরে— সঠিক সানস্ক্রিন ব্যবহার জরুরি। ব্রণ থাকলে, এমন ত্বকের উপযোগী সানস্ক্রিন বেছে নিতে হবে। প্রসাধনীর দোকানে যে সানস্ক্রিন মেলে সেটি ত্বকের উপযোগী কতটা হতে পারে তা নিয় প্রশ্ন থাকে। তবে চিকিৎসকেরা সব সময়ে বলেন, এমন সানস্ক্রিন বেছে নেওয়া দরকার, যা পরীক্ষিত। ওষুধের দোকান থেকে পাওয়া যায়।

পোশাক: পোশাকের ব্যাপারেও অনেকে গুরুত্ব দেন না। ত্বক-বান্ধব এমন কাপড়ের পোশাক পরা দরকার। না হলে অতিরিক্ত গরম এবং ঘাম হতে পারে। তা থেকেও ত্বকে সংক্রমণ হতে পারে। সকলের যে মুখেই ব্রণ হয় তা নয়, বুকে বা পিঠেও ব্রণ থাকে। অতিরিক্ত ঘামে ব্যাক্টেরিয়া সংক্রমণ বেড়ে যায়। ব্রণের সমস্যাও তা থেকে বাড়তে পারে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫