ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রামেক হাসপাতালে ছেলের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা এবং সমস্যার কথা জানালেন নায়িকা দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও! তাই কি বড়পর্দা থেকে সরে গেলেন নৌহীদ? বুড়ো হাড়ে ভেলকি, ৭৬ বছরের নানাকে ট্রাইসেপ ডিপ করতে দেখে হতবাক ভক্তেরা, কী লাভ হয় ব্যায়ামটি করলে? জমে ক্ষীর নয়, বরফ হবে ক্যানসার কোষ! হাড়হিম ঠান্ডায় ধ্বংস হবে, এল নতুন থেরাপি হরমুজ এড়িয়ে দেশে আসছে একের পর এক তেলের জাহাজ ঈদুল আজহা সম্ভাব্য তারিখ বিপদে ‘বন্ধু’ পাকিস্তান! আরব সাগরে বিকল ভারতীয় জাহাজ, উদ্ধারে নামল পাক নৌসেনা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল 'পদত্যাগ করব না, সুপ্রিম কোর্টে যাব, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাব', বিস্ফোরক মমতা ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে ‘সমঝোতার পথে’ ট্রাম্প জীবননগরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড নওগাঁয় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা নিখোঁজ নারীকে পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে, এলাকাজুড়ে চাঞ্চল্য ইরানকে ‘সাদা পতাকা’ ওড়ানোর পরামর্শ দিলেন ট্রাম্প

৫ লক্ষ টাকার জালিয়াতি কাণ্ডে নাম জড়াল নেহা কক্কড়ের!

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০২:৪৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০২:৪৪:৩৫ অপরাহ্ন
৫ লক্ষ টাকার জালিয়াতি কাণ্ডে নাম জড়াল নেহা কক্কড়ের! ছবি: সংগৃহীত
আইনি জটিলতায় নেহা কক্কড়। ৫ লক্ষ টাকার জালিয়াতি কাণ্ডে জড়িয়ে গেল গায়িকার নাম। ঘটনার তদন্তে নেমেছে উয়োরলি পুলিশ।

মুম্বইয়ের এক আইনজীবী ট্রেডিং করতে গিয়ে সম্প্রতি ৫ লক্ষ টাকা হারিয়েছেন। ওই ট্রেডিং ওয়েবসাইট নেহা কক্কড়ের নাম ব্যবহার করেছিল নিজেদের প্রচারের জন্য। গায়িকার ছবি দেখেই এই ওয়েবসাইটের উপর ভরসা করে বিপাকে পড়েছেন আইনজীবী। তবে জানা যাচ্ছে, গায়িকার নাম বেআইনি ভাবে ব্যবহার করেছে ওয়েবসাইট। তিনি কোনও ভাবেই এই ওয়েবসাইটের মুখ নন।

উয়োরলি থানায় অভিযোগ দায়ের করেছেন শবনম মহম্মদ হুসেন সইদ নামের আইনজীবী। চলতি বছর জুন মাসে তিনি এই ট্রেডিং ওয়েবসাইটের বিষয়ে জানতে পারেন। নেটমাধ্যমে একটি ভিডিয়োতে নেহা কক্কড়কে এই ওয়েবসাইটের হয়ে প্রচার করতে দেখেছিলেন তিনি। এ-ও বলা হয়েছিল, ‘ওয়েবসাইটটি খুব বিশ্বস্ত ও আইনসম্মত।’ তার পরেই ফাঁদে পা দেন ৪৫ বছর বয়সি আইনজীবী। তিনি ফোনে এই ট্রেডিং ওয়েবসাইটের একজনের সঙ্গে যোগাযোগ করেন। সেই ফোন নম্বরটি আন্তর্জাতিক ছিল। বিজয় ও জিমি ডি’সুজা নামে দুই ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন শবনম। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, অ্যাকাউন্ট খুললে বড় অঙ্কের লাভ করতে পারবেন আইনজীবী। ১৮ জুন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা পাঠান শবনম। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না পেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন।

নেহার তরফ থেকে এখনও বিবৃতি প্রকাশ করা হয়নি এই বিষয়ে। তবে শুধু নেহা নন। এর আগে অন্য তারকাদের ছবি ব্যবহার করেও অনলাইন আর্থিক জালিয়াতির ঘটনা ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি

নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি