ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

টেস্ট সাইকেল নিয়ে আমাদের লম্বা প্ল্যান আছে, গতবারের চেয়ে বেশি ম্যাচ জিততে চাই: শান্ত

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০২:২২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০২:২২:৪৩ অপরাহ্ন
টেস্ট সাইকেল নিয়ে আমাদের লম্বা প্ল্যান আছে, গতবারের চেয়ে বেশি ম্যাচ জিততে চাই: শান্ত ছবি: সংগৃহীত
পাঁচ মাসের বেশি সময় পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আগামীকাল (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। গত জুনে কলম্বো টেস্টের পর নেতৃত্ব থেকে সরে যাওয়া নাজমুল হোসেন শান্তই এই সিরিজের আগে অধিনায়কত্বে ফিরেছেন।

দ্বিতীয় দফায় টেস্টের অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত সোমবার (১০ নভেম্বর) উপস্থিত হয়েছিলেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। কাকতালীয়ভাবে দিনটি বাংলাদেশের প্রথম টেস্ট খেলার ২৫তম বর্ষপূর্তির। এই দীর্ঘ সময়ে প্রত্যাশার পারদ অনেক উঁচুতে থাকলেও প্রাপ্তির খাতা প্রায় শূন্য। লাল বলের ক্রিকেটে উন্নতি না হওয়ার দায়টা সামগ্রিক বলে মনে করেন শান্ত।

এ বিষয়ে তিনি বলেন, '২৫ বছরে টেস্ট আগায়নি আমাদের কারণে। মিডিয়ারও দায়িত্ব নিতে হবে। টেস্ট ইনিংস এবং উইকেটগুলো নিয়ে আরো নিউজ করতে হবে। রঙিন পোশাকের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত সার্কেলে বাংলাদেশ নয় দলের মধ্যে সপ্তম হয়েছিল। ১২ টেস্টের ৪টিতে জয় পাওয়া বাংলাদেশ পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছিল। নতুন সার্কেলে আরও বড় লক্ষ্য টাইগারদের।

শান্ত বলেন, 'টেস্ট সাইকেল নিয়ে আমাদের লম্বা প্ল্যান আছে। গতবারের চেয়ে বেশি ম্যাচ জিততে চাই। সাদা পোশাকে আমরা খুব কম খেলি। তাই আমার চাওয়া প্রতিটা ম্যাচ আলাদা ভাবে চিন্তা করে খেলা।'

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও দ্বিতীয় দফার মেয়াদকালের শুরুটা ভালো করতে চান শান্ত। প্রতিপক্ষ আয়ারল্যান্ড শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও প্রতিপক্ষ হিসেবে তাদের সমীহ করছে তার দল। শান্ত বলেন, 'আয়ারল্যান্ড দল হিসেবে বেশ ভালো দল। তাদের সঙ্গে রেগুলার খেলা হয় না, তাই আমাদের জন্য কাজটা বরং কঠিন। আমি ওদের সমীহ করছি।'

সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিককালে টাইগারদের মাথাব্যথা মিডল অর্ডার নিয়ে। তবে, টেস্টে এই সমস্যা নেই বলে জানালেন শান্ত, 'ফরম্যাট আলাদা তাই রঙিন পোশাকে মিডল অর্ডার ভালো না করলেও, এখানে আমার চিন্তা নেই। সবাই ছন্দে আছে।'

সিলেটের উইকেট বরাবরই 'স্পোর্টিং' হয়। এবারই তেমনটাই প্রত্যাশা টাইগার দলপতির। শান্ত বলেন, 'উইকেট স্পোর্টিং হবে আশা করি। ব্যাটারদের রান বড় হবে আশা করি।'

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি