ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

মোহনপুরে কাটা গলা নিয়ে রিকশা চালিয়ে ৩ কিলোমিটার , অতঃপর.....

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৭:৩৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৭:৩৭:১৫ অপরাহ্ন
মোহনপুরে কাটা গলা নিয়ে রিকশা চালিয়ে ৩ কিলোমিটার , অতঃপর..... মোহনপুরে কাটা গলা নিয়ে রিকশা চালিয়ে ৩ কিলোমিটার , অতঃপর.....
রাজশাহীতে ফজলুর রহমান (৩৫) নামে এ রিকশাচালকের গলা কেটে দিয়েছিল সন্ত্রাসীরা। এ অবস্থায়ই রিকশা চালিয়ে প্রায় তিন কিলোমিটার দূরের বাজারে যান তিনি। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে। কিন্তু, শেষ রক্ষা আর হয়নি।

শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে, রাতে রাজশাহীর মোহনপুর উপজেলায় তার ওপর হামলা হয়। নিহত ফজলুর রহমান রাজশাহী জেলার  তানোর উপজেলার অমৃতপুর গ্রামের বাসিন্দা ইবরাহিম আলীর ছেলে।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাশ্বের হোসেন খান জানান, শনিবার সন্ধ্যার পর মোহনপুর উপজেলার শিয়ালকোলা এলাকায় রিকশাচালক ফজলুর রহমানের গলায় ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এরপর তিনি নিজেই রিকশা চালিয়ে প্রায় তিন কিলোমিটার দূরে উত্তর দিকের কেশরহাট বাজারে যান।

সেখানকার স্থানীয় লোকজন ফজলুর রহমানকে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। রাত ১০টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশের ধারণা, ফজলুর রহমানের ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিতেই ছুরি দিয়ে তার গলা কেটে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই মোদাশ্বের হোসেন খান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ