ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

হংকংয়ের কাছে ফাইনাল হারলো বাংলাদেশ

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:৪৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:৪৯:৩৪ অপরাহ্ন
হংকংয়ের কাছে ফাইনাল হারলো বাংলাদেশ ছবি: সংগৃহীত
সিক্স–এ–সাইড টুর্নামেন্ট হংকং সিক্সেসের প্লেট পর্বের ফাইনালে শেষ তিন বলে জয়ের জন্য ১৭ রান প্রয়োজন ছিল স্বাগতিক হংকংয়ের। বাংলাদেশের অধিনায়ক আকবর আলীর শেষ তিন বলেই ছক্কা হাঁকান আইজাজ খান। এতেই ম্যাচ হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। 

শেষ ওভারের প্রথম দুই বলেও ছক্কা হাঁকিয়েছেন আইজাজ খান। এরই মাঝে দুই ওয়াইড বলও করেন আকবর। শেষ ওভারে মোট ৩২ রান খরচ করেন বাংলাদেশের অধিনায়ক। এতেই ১ উইকেটের জয় পায় হংকং।

আকবর আলীর ওভারে ৫ ছক্কা মেরে হংকংকে জিতিয়েছেন আইজাজ খান

রোববার (৯ নভেম্বর) হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৫ উইকেটে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। অধিনায়ক আকবর ৭ ছক্কা ও ১ চারে ১৩ বলে ৫১ রান করেন। অন্যদের মধ্যে আবু হায়দার ৮ বলে ৪ ছক্কা ও ১ চারে ২৮, জিশান আলম ৭ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৭ রান করেন।   

জবাবে ব্যাট করতে নেমে এক আইজাজই করেছেন দলের দুই তৃতীয়াংশ রান। ২১ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১১টি ছক্কার সঙ্গে মারেন ৪টি চার। এছাড়া নিজাকাত খান ১০ বলে করেছেন ২৮ রান। এতেই প্লেট পর্বের ফাইনাল জিতে নেয় স্বাগতিকরা। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ