ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

উচ্চারণ নিয়ে বলিউডে হাসি-ঠাট্টা হত! এবার দীপিকার কণ্ঠ শোনা যাবে গোটা বিশ্বে

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:৩৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:৩৬:৫৫ অপরাহ্ন
উচ্চারণ নিয়ে বলিউডে হাসি-ঠাট্টা হত! এবার দীপিকার কণ্ঠ শোনা যাবে গোটা বিশ্বে ছবি: সংগৃহীত
ভারতীয় তারকাদের মধ্যে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনই প্রথম, যিনি মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই কণ্ঠস্বর এখন শুধুমাত্র দেশেই নয়, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বিশ্বের বিভিন্ন প্রান্তে শোনা যাবে। এই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছেন নায়িকা।

যে দীপিকার গলা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ শুনছেন, একসময় বলিউডে তাঁর সেই কণ্ঠস্বর এবং উচ্চারণ নিয়েই তুমুল ঠাট্টা-বিদ্রূপ করা হত। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা তুলে ধরে মুখ খুললেন দীপিকা।

দীপিকা বলেন, "এই মুহূর্তে মেটা এআইয়ের কণ্ঠস্বর আমি। কিন্তু একটা সময় ছিল যখন বলিউডে আমি সদ্য পথচলা শুরু করেছি। সেই সময় ভীষণভাবে আমার কণ্ঠস্বর, আমার উচ্চারণ নিয়ে ঠাট্টা করা হত।" তিনি আরও বলেন, "সময়ের সঙ্গে সঙ্গে সে সব বদলেছে। আমার কাছে এমন একটা সুযোগ এসেছে। আমাকে এই সবটাই অর্জন করতে হয়েছে। এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।"

নিজের অভিনয় দক্ষতায় দীপিকা ইন্ডাস্ট্রিতে এক মজবুত জায়গা তৈরি করে নিয়েছেন। পাঁচশো কোটির সম্পত্তির অধিকারী এই নায়িকা পারিশ্রমিকের নিরিখেও এখন অভিনেতাদের সমপরিমাণ অর্থ গ্রহণ করেন। একইসঙ্গে ইন্ডাস্ট্রিতে সকলের সমান সুযোগসুবিধার জন্যও তিনি সোচ্চার হয়েছেন।

অন্যদিকে, মা হওয়ার পর কাজের ক্ষেত্রে তিনি যে শর্ত আরোপ করেছিলেন, তার জন্য সমালোচিত হলেও দীপিকা সেসবে কান দেননি, নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন।

মেটা এআই-এর অংশ হওয়ার পরেও দীপিকা স্পষ্ট করেন যে, মানুষের আবেগ ও অনুভূতির স্থান যন্ত্র নিতে পারে না। তিনি বলেন, "আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কক্ষণও নিতে পারবে না তা হল মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে যা শুধুমাত্র মানুষের।"

মেটা এআই-এর কণ্ঠস্বর হিসেবে এই নতুন প্রাপ্তি নিঃসন্দেহে দীপিকার কেরিয়ারে একটি বড় মাইলফলক, যা তিনি বেশ উপভোগ করছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক