ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা

রাজনীতিতে যা-ই হোক, ১৩ নভেম্বরই শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা: প্রসিকিউটর

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:২৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:২৩:৫০ অপরাহ্ন
রাজনীতিতে যা-ই হোক, ১৩ নভেম্বরই শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা: প্রসিকিউটর ছবি: সংগৃহীত
রাজনীতিতে যা–ই হোক ১৩ নভেম্বর ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো সংশয় নেই।

রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে এ কথা জানান প্রসিকিউটর এম এইচ তামিম।

তিনি বলেন, রাজনীতিতে যা–ই হোক, ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই। এছাড়াও ১৩ নভেম্বর রায় ঘোষণা করা হবে না। ওইদিন কবে রায় ঘোষণা করা হবে সেই দিন ঠিক করা হবে।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে তা ঠিক করার জন্য আগামী ১৩ নভেম্বর দিন ঠিক করে রেখেছেন ট্রাইব্যুনাল। 

এদিকে আজ জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ নভেম্বর। 

ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে চলে এ সাক্ষ্যগ্রহণ। আজ সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহাসহ ৩ জন।

এর আগে, ২ নভেম্বর ১৩তম দিনে সিআইডির দুই ফরেনসিক বিশেষজ্ঞ, পুলিশ পরিদর্শক রোকনুজ্জামান এবং উপপরিদর্শক শাহেদ জোবায়ের লরেন্স সাক্ষ্য দেন। সাক্ষ্যতে তারা মামলায় উদ্ধার করা আলামতের যাচাই-বাছাইয়ের বর্ণনা তুলে ধরেন। পরে তাদের জেরা করেন পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেপ্তারদের আইনজীবীরা। 

এখন পর্যন্ত এ মামলায় মোট ২২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে মামলার আট আসামির গ্রেপ্তার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা