ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুর্কিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ বলিউডে জমজমাট বক্স অফিস লড়াই, নতুন ছবি ঘিরে বাড়ছে উত্তেজনা রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি'র প্রস্তুতি সভা ​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

সিংড়ায় দাউদার মাহমুদের নেতৃত্বে জাতীয় বিপ্লব দিবস উদযাপন

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:১৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:১৯:৩৭ অপরাহ্ন
সিংড়ায় দাউদার মাহমুদের নেতৃত্বে জাতীয় বিপ্লব দিবস উদযাপন সিংড়ায় দাউদার মাহমুদের নেতৃত্বে জাতীয় বিপ্লব দিবস উদযাপন
নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর)  দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন, নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব দাউদার মাহমুদ। 

দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় সিংড়া কোর্ট মাঠ চত্বর হতে একটি বিশাল  র‍্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে আবারও কোর্ট মাঠ এসে শেষ হয়। পরে এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সদস্য সংগ্র ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির  আহবায়ক ফয়জুন নেছা পুতুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি দাউদার মাহমুদ তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ আছি।”

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, শিপন আহসান, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার