ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:১৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:১৫:০৬ অপরাহ্ন
নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) দল নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দল’ না থাকায় ইসির প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার থেকে আমরণ অনশনরত দলটির সদস্য সচিব তারেক রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে দলটি দোয়া ও আশীর্বাদ কামনা করছে।

রোববার (৯ নভেম্বর) আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আমজনতার দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, দলের সাধারণ সম্পাদক ও সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে আমরণ অন্বেষণ কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। এই কঠিন মুহূর্তে আমজনতার দল দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছে।

তারেক রহমান কেবল আমজনতার দলের একজন সংগঠকই নন—তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক সংগ্রামী ও সাহসী তরুণ নেতার প্রতীক। ২৪-এর গণঅভ্যুত্থান, ১৮-এর কোটা আন্দোলন, এবং রাষ্ট্রের নানা সংকটময় মুহূর্তে তিনি সর্বদা আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যায়, দমন-পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে তার নির্ভীক অবস্থান তাকে তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বর্তমানে তিনি নির্বাচন কমিশনের প্রধান গেটে দলের নিবন্ধন দাবিতে আমরণ অন্বেষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়—বরং একটি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন লাভ করা তাদের বৈধ অধিকার। অথচ, দীর্ঘদিন যাবৎ আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের অযৌক্তিক নীরবতা ও উদাসীনতা একটি দৃষ্টান্তহীন অবিচার হিসেবে দেখা দিচ্ছে।

আমজনতার দল মনে করে—একজন নিবেদিতপ্রাণ তরুণ নেতা যখন জাতীয় প্রতিষ্ঠানের ন্যায্যতার দাবিতে নিজের জীবন বাজি রেখে অনশন চালিয়ে যাচ্ছেন, তখন তা কেবল তার নয়, সমগ্র জাতির জন্য একটি গভীর লজ্জার বিষয়। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও নৈতিকতা আজ প্রশ্নের মুখে। যদি এই আন্দোলনরত নেতার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে এর সম্পূর্ণ দায়ভার নির্বাচন কমিশনকেই বহন করতে হবে—এ কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে আমজনতার দল।

আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে বলেন, তারেক রহমান শুধু আমাদের দলের সাধারণ সম্পাদক নন, তিনি একজন চেতনার প্রতীক। তিনি জনগণের ভোটের অধিকার, রাজনৈতিক ন্যায্যতা ও রাষ্ট্রে সমতার দাবিতে জীবন বাজি রেখে লড়ছেন। আজ তার জীবন সংকটে—কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার। এটি জাতির জন্য এক কলঙ্কজনক উদাহরণ। ইতিমধ্যে ১২০ ঘন্টা পেরিয়ে গেছে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের আমরণ অন্বেষণ কর্মসূচি। কিন্তু নির্বাচন কমিশনের এখনো টনক নড়েনি। গণদাবি ও নিবন্ধনের ন্যায্য প্রশ্নে নিরব নির্বাচন কমিশনের এই উদাসীনতা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।

আমজনতার দল নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছে—অবিলম্বে আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত করা হোক এবং অনশনরত সাধারণ সম্পাদক তারেক রহমানের জীবন রক্ষায় যথাযথ চিকিৎসা ও পদক্ষেপ গ্রহণ করা হোক।

পরিশেষে, আমজনতার দল দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ ও তরুণ প্রজন্মকে আহ্বান জানাচ্ছে—এই মানবিক ও ন্যায়সঙ্গত দাবিতে তারেক রহমানের পাশে দাঁড়ান, কারণ এটি কেবল একজন নেতার লড়াই নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াই।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার