ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

থাইরয়েডের ভারসাম্য বজায় রাখতে বেছে নিন ৫ পানীয়

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:০৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:০৩:০২ অপরাহ্ন
থাইরয়েডের ভারসাম্য বজায় রাখতে বেছে নিন ৫ পানীয় ফাইল ফটো
থাইরয়েডের সমস্যা এখন ঘরে ঘরে। এই অসুখের সঙ্গে পরিচিত কমবেশি সকলেই। থাইরয়েড একটি গ্রন্থি, যা থেকে নিঃসৃত হরমোন শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। যেমন, বিপাকক্রিয়া, শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা, বুদ্ধির বিকাশ, বয়ঃসন্ধির লক্ষণ, মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্র, সন্তানধারণ। কোনও কারণে এই হরমোন বেড়ে গেলে বা কমে গেলে থাইরয়েডের সমস্যা হয়। ক্লান্তি, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া, ওজন বেড়ে বা কমে যাওয়া, অনিয়মিত ঋতুস্রাব এমন অনেক লক্ষণ দেখা দিতে পারে। এই অসুখের কোনও বয়স থাকে না। এক বার যদি হরমোনের ভারসাম্য বিগড়ে যায়, ওষুধ তো বটেই, জীবনযাপনেও বদল দরকার হয়। খাবারেও নিয়ন্ত্রণ আসে।

টেক্সাসের পুষ্টিবিদ এবং যাপন সহায়িকা রুচিকা গুপ্ত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, থাইরয়েডের সমস্যায় যাঁরা ভুগছেন, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং সকালের রুটিনই অনেক কিছু বদলে দিতে পারে। তিনি বলছেন, ‘‘আমি দেখেছি, ছোট ছোট বদল থাইরয়েড রোগীদের ক্ষেত্রে অনেক বড় প্রভাব ফেলে।’’ রুচিকা বলছেন, ৫ পানীয়ের কথা। ঘুরিয়ে-ফিরিয়ে বা এর মধ্যে পছন্দমতো কোনও পানীয় কেউ নিয়মিত এক গ্লাস খেলেই হরমোনের সমতা বজায় রাখা সম্ভব হবে।

লেবু-নুন দিয়ে ঈষদু্ষ্ণ জল: সকালের উঠে পাতিলেবু এবং সৈন্ধব লবণ মিশিয়ে জল খেলে শরীর ভাল থাকে। রাতভর ঘুমের সময় জল খাওয়া হয় না। ফলে সকালে উঠে জল খাওয়া খুব জরুরি। সৈন্ধব নুন পটাশিয়াম, ম্যাগেনশিয়ামের মতো খনিজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।

সজনেপাতার চা: সজনেপাতার গুঁড়ো দিয়ে চা বা মোরিঙ্গা চা-ও অত্যন্ত উপকারী। এতে মেলে জ়িঙ্ক, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং আয়রন। থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এই চা।

জিরে-ধনে-মৌরির জল: জিরে, ধনে এবং মৌরির জল গ্যাসের সমস্যা কমায়, লিভারের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে। লিভার ভাল থাকলেই থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় থাকবে। জিরে, ধনে, মৌরি জলে ফুটিয়ে বা রাতভর ভিজিয়ে সেই জল খাওয়া যেতে পারে।

দারচিনি এবং ডাবের জল: খনিজে পূর্ণ ডাবের জল উপকারী নিঃসন্দেহে। তার সঙ্গে মিশিয়ে নিন সামান্য দারচিনির গুঁড়ো। এই পানীয় শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষার পাশাপাশি রক্তচাপ বশে রাখতেও সাহায্য করবে। এতে থাইরয়েডের কার্যকারিতাও ঠিক থাকে।

অশ্বগন্ধা: টি৩ এবং টি৪ নামে থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অশ্বগন্ধা। এই ভেষজের গুণ অনেক। গরম জলে ১/৪ চামচ অশ্বগন্ধার গুঁড়ো ৫ মিনিট ভিজিয়ে খেলেই উপকার হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ