ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলগাজীতে কুয়েত প্রবাসীর স্ত্রী হত্যা: অভিযুক্ত আরিফুল ইসলাম গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার ​ গ্লোবাল ইসলামিক স্কুলে গাছের চারা বিতরণ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ পদ্মার তীরে গোসল করতে গিয়ে হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম ধরা মাদকসেবনের দায়ে রাজশাহীতে যুবকের ৭ দিনের কারাদণ্ড বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী সাজিদ হত্যা: আসামি ইশতিয়াক গ্রেফতার মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুরের মলমূত্র, নষ্ট চাল দিয়ে তৈরি হয় খাবার রাসিক প্রশাসকের সঙ্গে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬৬ হাজারের বেশি শিশু দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ কুমিল্লায় ধর্ষণ থেকে বাঁচতে প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা

থাইরয়েডের ভারসাম্য বজায় রাখতে বেছে নিন ৫ পানীয়

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:০৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:০৩:০২ অপরাহ্ন
থাইরয়েডের ভারসাম্য বজায় রাখতে বেছে নিন ৫ পানীয় ফাইল ফটো
থাইরয়েডের সমস্যা এখন ঘরে ঘরে। এই অসুখের সঙ্গে পরিচিত কমবেশি সকলেই। থাইরয়েড একটি গ্রন্থি, যা থেকে নিঃসৃত হরমোন শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। যেমন, বিপাকক্রিয়া, শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা, বুদ্ধির বিকাশ, বয়ঃসন্ধির লক্ষণ, মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্র, সন্তানধারণ। কোনও কারণে এই হরমোন বেড়ে গেলে বা কমে গেলে থাইরয়েডের সমস্যা হয়। ক্লান্তি, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া, ওজন বেড়ে বা কমে যাওয়া, অনিয়মিত ঋতুস্রাব এমন অনেক লক্ষণ দেখা দিতে পারে। এই অসুখের কোনও বয়স থাকে না। এক বার যদি হরমোনের ভারসাম্য বিগড়ে যায়, ওষুধ তো বটেই, জীবনযাপনেও বদল দরকার হয়। খাবারেও নিয়ন্ত্রণ আসে।

টেক্সাসের পুষ্টিবিদ এবং যাপন সহায়িকা রুচিকা গুপ্ত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, থাইরয়েডের সমস্যায় যাঁরা ভুগছেন, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং সকালের রুটিনই অনেক কিছু বদলে দিতে পারে। তিনি বলছেন, ‘‘আমি দেখেছি, ছোট ছোট বদল থাইরয়েড রোগীদের ক্ষেত্রে অনেক বড় প্রভাব ফেলে।’’ রুচিকা বলছেন, ৫ পানীয়ের কথা। ঘুরিয়ে-ফিরিয়ে বা এর মধ্যে পছন্দমতো কোনও পানীয় কেউ নিয়মিত এক গ্লাস খেলেই হরমোনের সমতা বজায় রাখা সম্ভব হবে।

লেবু-নুন দিয়ে ঈষদু্ষ্ণ জল: সকালের উঠে পাতিলেবু এবং সৈন্ধব লবণ মিশিয়ে জল খেলে শরীর ভাল থাকে। রাতভর ঘুমের সময় জল খাওয়া হয় না। ফলে সকালে উঠে জল খাওয়া খুব জরুরি। সৈন্ধব নুন পটাশিয়াম, ম্যাগেনশিয়ামের মতো খনিজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।

সজনেপাতার চা: সজনেপাতার গুঁড়ো দিয়ে চা বা মোরিঙ্গা চা-ও অত্যন্ত উপকারী। এতে মেলে জ়িঙ্ক, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং আয়রন। থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এই চা।

জিরে-ধনে-মৌরির জল: জিরে, ধনে এবং মৌরির জল গ্যাসের সমস্যা কমায়, লিভারের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে। লিভার ভাল থাকলেই থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় থাকবে। জিরে, ধনে, মৌরি জলে ফুটিয়ে বা রাতভর ভিজিয়ে সেই জল খাওয়া যেতে পারে।

দারচিনি এবং ডাবের জল: খনিজে পূর্ণ ডাবের জল উপকারী নিঃসন্দেহে। তার সঙ্গে মিশিয়ে নিন সামান্য দারচিনির গুঁড়ো। এই পানীয় শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষার পাশাপাশি রক্তচাপ বশে রাখতেও সাহায্য করবে। এতে থাইরয়েডের কার্যকারিতাও ঠিক থাকে।

অশ্বগন্ধা: টি৩ এবং টি৪ নামে থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অশ্বগন্ধা। এই ভেষজের গুণ অনেক। গরম জলে ১/৪ চামচ অশ্বগন্ধার গুঁড়ো ৫ মিনিট ভিজিয়ে খেলেই উপকার হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের