ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে শিশু হুমায়রা হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ মোহনপুরে কোটি টাকার সড়ক-সেতু উন্নয়ন প্রকল্প উদ্বোধন বিপিজেএ রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২৭ জুন নির্বাচন ​গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি নজরুল ইসলাম মন্ডল স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ, বলছে বিজ্ঞান সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ: অভিযোগ ও পারিবারিক বক্তব্যে অসামঞ্জস্য, এলাকায় চাঞ্চল্য আল্লাহর আইন প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: মাওলানা আব্দুল হালিম তাহিরপুরে সড়কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত

শীতের শুরুতেই ত্বকে নিস্তেজ ভাব! উজ্জ্বলতা ফেরাতে ৫-৬টি কেশরই যথেষ্ট

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৩:৫৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৩:৫৯:৪৬ অপরাহ্ন
শীতের শুরুতেই ত্বকে নিস্তেজ ভাব! উজ্জ্বলতা ফেরাতে ৫-৬টি কেশরই যথেষ্ট ফাইল ফটো
শীতের শুরু মানেই ত্বক নিজস্ব উজ্জ্বলতা হারাতে শুরু করে, নিস্তেজ হয়ে আসে। চোখে-মুখে শুষ্কতা, ক্লান্তির ছাপ। এমন সময়েই কাজে আসতে পারে কেশর বা জাফরান। শতাব্দীর পর শতাব্দী ধরে শুধু রন্ধনশিল্পে নয়, রূপচর্চার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে এসেছে এটি। সেই প্রাচীন পন্থা সাম্প্রতিক যুগেও সমস্যার সমাধান করতে পারে। আজ যখন বাজারজাত প্রসাধনীর চেয়ে ঘরোয়া উপাদানে ভরসা বেড়েছে নতুন প্রজন্মের, তখন কেশর ব্যবহার করে ত্বকচর্চা করা যেতে পারে। নিস্তেজ, ক্লান্ত ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা, দীপ্তি ফেরাতে কার্যকরী হতে পারে।

বাজারজাত, প্রক্রিয়াজাত প্রসাধনীতে যদিও কেশরের ব্যবহার শুরু হয়েছে। আবার ফেস সিরাম, ফেস মাস্কের মতো নানা পণ্যের লেবেল খুঁজলে জাফরানের নির্যাস পেতে পারেন। তবে তার থেকে কার্যকরী উপায়ে নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন কেশরসমৃদ্ধ মাস্ক। তবে তার আগে জেনে নিতে হবে, কেন শীতের সময়ে কেশর ত্বকের স্বাস্থ্য ফেরানোর জন্য গুরুত্বপূর্ণ।

ঠান্ডার মরসুমে ত্বক জলশূন্যতায় ভুগতে শুরু করে। ফলে দ্রুত টান ধরে চামড়ায়, খসখসে হয়ে যায় সারা দেহ। কিন্তু জাফরানে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট যেমন ক্রোসিন এবং ক্রোসেটিন। এগুলি ত্বকের কোষে নতুন প্রাণ এনে দেয়। তা ছাড়া ত্বকের রক্তসঞ্চালন বাড়ায়, ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি ঠেকায় এবং শুষ্কতা কমিয়ে দেয়। ফলে ত্বক হয় উজ্জ্বল, কোমল, চকচকে। ফেসিয়ালের পর ত্বক যেমন হাইড্রেটেড দেখায়, ঠিক তেমনই আভা এনে দেওয়ার ক্ষমতা রয়েছে কেশরের। উপরন্তু ভিটামিন বি২, বি৩, ক্যারোটিনয়েডস সমৃদ্ধ কেশর ত্বককে টানটান ও কোমল করে তুলতে পারে।

কী ভাবে বাড়িতেই কেশর দিয়ে মাস্ক বানাবেন?
সবচেয়ে কার্যকরী এবং সহজ উপায়ে ত্বকচর্চা করতে হলে কেশর দুধের মাস্ক তৈরি করে নিতে পারেন। তার জন্য বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। জেনে নিন পদ্ধতি। সঙ্গে আরও দু’ধরনের মাস্কের প্রস্তুত প্রণালী দেওয়া হল।

১. কেশর দুধের মাস্ক
উপকরণ
৪-৫টি কেশর
২ টেবিল চামচ কাঁচা দুধ
১ চা চামচ মধু

পদ্ধতি: সারা রাত দুধে কেশরগুলি ভিজিয়ে রাখুন (কেউ কেউ ৩-৪ ঘণ্টাও রাখতে পারেন)। দুধে হালকা সোনালি রং ধরলে তাতে মধু মিশিয়ে মুখে, গলায়, হাতে মেখে নিন। অন্তত ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে ত্বক হাইড্রেটেড হওয়ার পাশাপাশি পুষ্টির জোগান বজায় থাকে। শীতের সকালের জন্য এই মাস্ক উপযুক্ত।

২. জাফরান-অ্যালো ভেরা প্যাক
উপকরণ
১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল (গাছ থেকে টাটকা নিলে ভাল)
৩-৪টি জাফরান

পদ্ধতি: অ্যালো ভেরা জেলে জাফরানগুলি ভিজিয়ে রেখে দিন কয়েক ঘণ্টা। তার পর সেটি মুখে-গলায় মেখে নিন। রাতে ঘুমোনোর আগে মাখলে সবচেয়ে ভাল ফল পাওয়া যাবে। সকালে উঠে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে কালো দাগ ও ছোপ মিলিয়ে যেতে পারে, ক্লান্তি ঘুচে সতেজ হতে পারে ত্বক।

৩. কেশর-চন্দনের প্যাক
উপকরণ
৫-৬টি জাফরান
১ টেবিল চামচ গোলাপজল
১ টেবিল চামচ চন্দনগুঁড়ো

পদ্ধতি: কয়েক ঘণ্টা গোলাপজলে কেশর ভিজিয়ে রেখে তার পর তাতে চন্দনগুঁড়ো মিশিয়ে দিন। তার পর মিহি একটি মিশ্রণ বানিয়ে গলায় ও মুখে মেখে নিন। পুরোপুরি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। কোথাও কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে চটজলদি ত্বকে উজ্জ্বলতা আনতে এই পদ্ধতিতে রূপচর্চা করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু