ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা! পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যমুনা সেতু পশ্চিম থানায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ২০ জুলাই ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য! পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

জনগণকে বিয়েমুখী করতে নানা পদক্ষেপ নিচ্ছে চীন সরকারের

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৩:৪৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৩:৪৫:৪৮ অপরাহ্ন
জনগণকে বিয়েমুখী করতে নানা পদক্ষেপ নিচ্ছে চীন সরকারের ছবি: সংগৃহীত
বিয়েতে উৎসাহ নেই মানুষের, তাই জন্মহারও নিম্নমুখী— গল্পটা চীনের। জনগণকে তাই বিয়েমুখী করতে নানা পদক্ষেপ নিচ্ছে চীনা সরকার। দেয়া হচ্ছে লোভনীয় অফারও। এতদিন নিজ জন্মস্থানে বিয়ের বাধ্যবাধকতা থাকলেও, এখন চীনের যেকোনো স্থানেই বিবাহ নিবন্ধন করতে পারবেন দেশটির নাগরিকরা। এছাড়া, নাইটক্লাবে দম্পতিদের ফ্রি এন্ট্রিসহ দেয়া হচ্ছে বিভিন্ন সুযোগ-সুবিধা।

মূলত, একসময়ের বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্রের জনসংখ্যাই এখন নিম্নমুখী। একসময় জনসংখ্যা নিয়ন্ত্রণে এক সন্তান নীতি চালু করা দেশটিতে এখন বিয়ে আর সন্তান জন্মদানেই আগ্রহ নেই সংখ্যাগরিষ্ঠ মানুষের।

২০২৪ সালে দেশটিতে বিয়ের সংখ্যা কমেছিলো ২০.৫ শতাংশ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, বিয়েবিমুখ জনগোষ্ঠীকে উৎসাহিত করতে নানা সুবিধা দিচ্ছে চীনা সরকার। পিছিয়ে নেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোও। মন্দিরগুলোতে থাকছে নানা থিমে বিয়ের পিড়েতে বসার সুযোগ। কেউবা নিউ-কাপলদের দিচ্ছে নাইটক্লাবে ফ্রি এন্ট্রি।

এটি সত্যিই সুবিধাজনক কারণ এটি আমাদের বিবাহ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য জিনিসপত্র সংগ্রহের প্রক্রিয়াটিকে সহজ হয়েছে।

একইসাথে বিয়ের আইনগত প্রক্রিয়াও সহজ করেছে চীন। এতোদিন শুধু নিজেদের হোম টাউনেই বিয়ের রেজিস্ট্রেশন করতে পারতেন নবদম্পতিরা। এখন যেকোনো জায়গাতেই রেজিস্ট্রেশনের করতে পারছেন তারা। এর সুফলও পেতে শুরু করেছে দেশটি। পর্যটন কেন্দ্র থেকে শুরু করে পাতাল ট্রেন সব জায়গাতেই গড়ে উঠছে বিবাহ নিবন্ধন অফিস ।

এসব উদ্যোগ এক দশকেরও বেশি সময় ধরে জন্মহারের নিম্নমুখী প্রবণতা থামাতে ভূমিকা রাখবে বলে আশাবাদী চীনের বিশেষজ্ঞরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার