ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে রাশিয়ার হামলায় নিহত অন্তত ১৭ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর হাওর পর্যটনে সুনসান নীরবতা: বিপন্ন তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন ও আমাদের অর্থনীতি রাজশাহীতে নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদ্বোধন পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর...

ঘরে ঢুকে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৩:৪১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৩:৪১:২৪ অপরাহ্ন
ঘরে ঢুকে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা প্রতিকী ছবি
সিলেটের কানাইঘাটে আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হান্নান একই গ্রামের বাসিন্দা।

জানা যায়, ভোরে ৭ থেকে ৮ জন লোক গৃহকর্তা আব্দুল হান্নানের বসতঘরে ঢুকে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর আব্দুল হান্নানকে আশঙ্কাজনক অবস্থায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে নিহতের পরিবারের  অভিযোগ, ডাকাতির উদ্দেশ্যে এসে আব্দুল হান্নানকে হত্যা করা হয়।

তবে স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব বিরোধের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে ঢাকায় ট্রেনিংয়ে থাকা কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক