ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি অ্যামাজনের ক্লাউডে ইসরায়েলি বাহিনীর ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনহো গ্র্যামির মনোনয়নে চমক রের, ১১ মনোনয়ন নিয়ে শীর্ষে ব্রিটিশ গায়িকা বিষবাষ্পে কি বদলে যাচ্ছে ডিএনএ? বায়ুদূষণে শুধু শ্বাসের রোগ নয়, সক্রিয় হচ্ছে ক্যানসারের জিনও খুনের হুমকি অমিতাভ ও অভিষেককে, ‘বুলেটপ্রুফ কাচও রক্ষা করতে পারবে না’, কটাক্ষ গ্যাংস্টার গোল্ডির পিঠাপুলি ও সাংস্কৃতিক আয়োজনে রাবিতে নবান্ন উৎসব শাহরুখের সঙ্গে আসবে কর্ণ জোহরের দুই সন্তান যশ ও রুহি? ‘কফি উইথ কর্ণ’-র শেষ পর্বে কোন চমক? ‘আমাকে চুম্বন করো!’ পরিচালকের দাবিতে ভয়ে কাঁপছিলেন দেবিনা! ঠিক কী ঘটে সে দিন? জানালেন অভিনেত্রী গলাচিপায় ১৩টি বিষধর সাপের বাচ্চা অবমুক্ত পাবনায় শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদিত্য থেকে কার্তিক, একের পর এক প্রাক্তন প্রেমিককে ফোন করলেন অনন্যা! কেন এমন করলেন অভিনেত্রী? কুড়িগ্রামে নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ৭ চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়! যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায় মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু

পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৩:৩৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৩:৩৮:১৪ অপরাহ্ন
পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ ছবি: সংগৃহীত
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে পরীক্ষার্থীরা পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করেছে। এর আগে পিএসসি প্রতিনিধিরা তাদের গেট থেকে সরে যেতে বললেও পরীক্ষার সময় বৃদ্ধির ঘোষণা না দেয়ার আগ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

রোববার (৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।
 
তাদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিযোগ করেন তারা।
 
পরবর্তীকালে পিএসির সামনেই অবস্থান কর্মসূচি পালন করলে পিএসির প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের গেট ছেড়ে দেয়ার আদেশ দেন। এরপরেও পিএসসির গেট থেকে না সরলে পুলিশ তাদের ওপর লাঠি চার্জ এবং জলকামান নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পরীক্ষার্থী আহত হন।
 
তবে দাবি আদায় না হলে পিএসসির সামনে থেকে সরবেন না বলেও ঘোষণা দেন বিক্ষুব্ধ ৪৭তম বিসিএস প্রিলি পাস করা পরীক্ষার্থীরা।
 
গত কয়েক দিন ধরেই পিএসসি কেন্দ্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন বিসিএস পরীক্ষার্থীরা। শেষ ৪৭তম বিসিএসের প্রিলি পাস করা পরীক্ষার্থীরা তাদের লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির জন্য আন্দোলন শুরু করে সরকারি কর্ম কমিশনের সামনেই অবস্থান কর্মসূচি শুরু করেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫