ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

মুম্বইয়ে যশের পিছনে গুপ্তচর লাগিয়েছিলেন নুসরত জাহান

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৪:১৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৪:১৩:১২ অপরাহ্ন
মুম্বইয়ে যশের পিছনে গুপ্তচর লাগিয়েছিলেন নুসরত জাহান মুম্বইয়ে যশের পিছনে গুপ্তচর লাগিয়েছিলেন নুসরত জাহান
একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেই চলেছেন তাঁরা। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। তাঁদের সম্পর্ক তৈরির সময়ও হয়েছিল বিপুল আলোচনা। তেমনই এখন যুগলের বিচ্ছেদ প্রসঙ্গে সরগরম টলিপাড়া। নায়ক-নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই মিলেছিল আভাস। বড় ছেলেকে নিয়ে তাইল্যান্ড ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন যশ। অন্য দিকে নুসরত ঈশানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন উত্তরবঙ্গ। সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন সবাই। তবে যশ-নুসরত চুপ।

তাঁরা একের পর এক ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে যাচ্ছেন। এরই মাঝে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, গত ডিসেম্বর থেকে নাকি এক বাড়িতে থাকছেন না তাঁরা। কাজের জন্য নাকি একসঙ্গে সময় কাটানো। বাকি সময় নাকি আলাদা আলাদাই থাকছেন তাঁরা।

শোনা যাচ্ছে, নায়কের প্রাক্তনকে কেন্দ্র করেই যত সমস্যার সূত্রপাত। সেখান থেকেই তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়েছে। যশ নাকি তাঁর পুরনো আবাসনেই ফিরে গিয়েছেন। আর নুসরত থাকছেন তাঁর পাম আভিনিউয়ের বাড়িতে। কিছু দিন আগে এ প্রসঙ্গে অবশ্য যশ জানিয়েছিলেন সবটাই রটনা। কিন্তু তাঁদের ঘনিষ্ঠসূত্র বলছে, কোনও কিছুই রটনা নয়। যশের মুম্বইয়ে থাকাকালীন নায়কের পিছনে নাকি গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরত। সেখান থেকেই সব সন্দেহের শুরু। একসঙ্গে থাকার জন্য নায়িকা নাকি বেশ কিছু শর্ত দিয়েছেন। তা নাকি যশ মানতে নারাজ। কিন্তু আদৌ কি তাঁরা আলাদা হয়েছেন নাকি এ সামান্যই মনোমালিন্য, সেই উত্তর অধরা। প্রসঙ্গত, এই বিষয়ে আনন্দবাজার ডট কমের তরফে যশ এবং নুসরতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের তরফে কোনও উত্তর মেলেনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ