ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযান ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১১:০২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১১:০২:২৬ পূর্বাহ্ন
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযান ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযান ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার (৮ নভেম্বর ২০২৫) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বর্ডার আউটপোস্ট (বিওপি) এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ১৫৮/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার কাটাখালী থানাধীন পশ্চিম বাতানে অবস্থান নেয়।

পরে রাত সাড়ে ১১টায় টহল দলটি চোরাকারবারিদের উপস্থিতি টের পেলে তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দলটি ওই বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২৯ বোতল ভারতীয় মদ আটক করে।

রাজশাহী অঞ্চলে মাদকের চোরাচালান বেড়েছে বলে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, এবং আইন-শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। এর আগেও রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এবং খিদিরপুর বিওপি একাধিকবার ভারতীয় ফেনসিডিল ও মদ আটকের ঘটনা ঘটিয়েছে।

আটককৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক