ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১০:০০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১০:০০:৪১ পূর্বাহ্ন
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলাসহ পৌরসভা এবং আড়ানী পৌরসভা বিএনপির ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল।

আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছিল বলে তারা উল্লেখ করেন।

প্রধান অতিথির ভাষণে মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, "৭ই নভেম্বরের চেতনা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কাজ করে যাবো। তিনি আরও বলেন, এই দিনটি বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য ও বিপ্লবের প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

চারঘাট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস তালুকদারের সভাপতিত্বে এবং চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাঘা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে চারঘাট-বাঘা উপজেলা এবং চারঘাট, বাঘা ও আড়ানী পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড