ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক-কন্ডাক্টর গ্রেপ্তার এবার বলিউড অভিনেত্রী তাপসীর খোলামেলা ভিডিও ফাঁস আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী অভিনয় ছেড়ে হেদায়েতের পথে পপি, সমালোচনায় জয় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ কিশোরীর সঙ্গে ১৬ মাস ধরে ‘সংসার-সংসার’ খেলেন ভ্যানচালক, অতঃপর... ঋণের টাকা ফেরত চেয়ে নিজের স্পর্শকাতর অঙ্গ হারালেন স্বপন সিংড়ায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে 'নজরুল বর্ষ' উদযাপনে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান রাণীশংকৈলে ১০২ বস্তা সরকারি চাল জব্দ আটক- ২ জন নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন রাণীগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮জন গ্রেফতার তানোরে স'মিল মালিকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান নজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বাবাকে মারধর করে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক ফসলের মাঠে নারীর মরদেহ, পেটে ধারালো অস্ত্রের আঘাত ​​নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক

প্রাথমিকের সব প্রধান শিক্ষকের জন্য সুখবর

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১২:২২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১২:২২:১০ পূর্বাহ্ন
প্রাথমিকের সব প্রধান শিক্ষকের জন্য সুখবর প্রাথমিকের সব প্রধান শিক্ষকের জন্য সুখবর
দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই পদোন্নতি কার্যকর হলে বর্তমানে ১১তম ও ১২তম গ্রেডে থাকা প্রধান শিক্ষকরা ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা স্কেলে বেতন পাবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে গত ৪ নভেম্বর চিঠি ইস্যু করা হয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা ৫ নভেম্বর এ চিঠিতে সই করেছেন।

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ হতে গত ২৮ জুলাই প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়। এরপর ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত স্মারকে সম্মতি দেওয়া হয়। এমতাবস্থায় প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণে সম্মতি দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।স্কুল সাপ্লাই

এসব শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করতে ছয়টি শর্ত দেওয়া হয়েছে, যা পূরণ করতে হবে

১. অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের চূড়ান্ত সম্মতি গ্রহণ।

২. অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণ।

৩. প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদন।

৪. পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে সংশোধন।

৫. প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে Basic Training for Primary Teachers (BTPT) প্রশিক্ষণ সম্পন্ন করবেন।

৬. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক