ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

পবা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা মিলন

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১১:৫৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১১:৫৯:৪৫ অপরাহ্ন
পবা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা মিলন পবা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা মিলন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন পবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (৮ নভেম্বর) সকালে নগরীর উপশহর বিসিক এলাকার নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এছাড়াও তিনি আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সভায় বিএনপি প্রার্থী হিসেবে রাজশাহী-৩ আসনে মনোনীত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন বলেন,“বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। জনগণই ক্ষমতার প্রকৃত মালিক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত। এই লক্ষ্য অর্জনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে সত্য তুলে ধরেন, তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে।”

তিনি আরও বলেন,“আমাদের রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। পবা-মোহনপুরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। উন্নয়ন ও কর্মসংস্থানের ভারসাম্য ফিরিয়ে আনাই আমার অঙ্গীকার। আমি চাই এই অঞ্চলের প্রতিটি ঘরে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার নিশ্চয়তা থাকুক।”

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি সরকার দুলাল মাহবুব ও জাহিদ হাসান পলাশ, সাধারণ সম্পাদক সোহেল মাহবুব, সহ-সাধারণ সম্পাদক মেজবাউল আলম দিনার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবীর স্বপন, অর্থ সম্পাদক অসিত কুমার, নির্বাহী সদস্য মঈন উদ্দিন, ইউসুফ আলী চৌধুরী, সবুজ ইসলাম ও জিয়াউর রহমান। এছাড়া মোহনপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব উর রহমান, বিএনপি নেতা কাজেম আলী মতবিনিময়ে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা