ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে ২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

মহিলা পুলিশকর্মীদের ‘সিঁদুর’ পরিয়ে দিলেন বিজেপি কর্মীরা!

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৩:৪৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৩:৪৬:০১ অপরাহ্ন
মহিলা পুলিশকর্মীদের ‘সিঁদুর’ পরিয়ে দিলেন বিজেপি কর্মীরা! মহিলা পুলিশকর্মীদের ‘সিঁদুর’ পরিয়ে দিলেন বিজেপি কর্মীরা!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সিঁদুর’ মন্তব্যের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা হুগলির চুঁচুড়ায়। মহিলা পুলিশকর্মীদেরই সিঁদুর পরিয়ে দিলেন বিজেপি কর্মীরা! যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হল।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পরেই তাঁকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। প্রধানমন্ত্রী সিঁদুর বেচতে এসেছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে শুক্রবার চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।

ওই বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান বিজেপির মহিলা কর্মীরা। পুলিশ তাঁদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করে। অভিযোগ, সেই সময়েই মহিলা পুলিশকর্মীদের কপালে সিঁদুর পরিয়ে দেন বিজেপির মহিলা কর্মীরা। পরে এক মহিলা পুলিশকর্মীদের বলতে শোনা যায়, ‘‘আমরা এখানে ডিউটি করতে এসেছি। জোর করে সিঁদুর পরিয়ে দিল!’’

যদিও বিজেপির দাবি, মহিলা পুলিশকর্মীরা নিজে থেকেই সিঁদুর পরেছেন। নিরুপা চক্রবর্তী নামে এক বিজেপি কর্মী বলেন, ‘‘সিঁদুর আমাদের অহঙ্কার। আমি নিজে সিঁদুর পরব। বিবাহিত মহিলাদেরও সিঁদুর পরাব। পুলিশকর্মীরা অবশ্য নিজে থেকেই সিঁদুর পরেছেন।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক