ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তানোরে জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর দখল

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১১:২২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১১:২২:০২ অপরাহ্ন
তানোরে জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর দখল তানোরে জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর দখল
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের(ইউপি)বংশীধরপুর গ্রামে ফাদিল উদ্দীনের(৫০)বসতবাড়ি ভাংচুর ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে জোরপূবর্ক কাঁটা তারের বেড়া দিয়ে জায়গা দখলের ঘটনা ঘটেছে।

শনিবার দুপরে (৮ নভেম্বর) কলমা ইউনিয়নের বংশীধরপুরে মৃত অহির মোল্লার পুত্র ফাদিল উদ্দীনের(৫০) বসত বাড়িতে প্রতিবেশি প্রতিপক্ষ নইমুদ্দিনের পুত্র মেহের আলী ও রবিউল দলবল নিয়ে আদালতে বিচারাধীন সম্পত্তি ভাংচুর চালিয়ে জোরপূর্বক জায়গা দখল করে বলে জানা যায়। 

 প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন নইমুদ্দিনের পুত্র মেহের আলী ও রবিউল দেশীয় অস্ত্র সজ্জিত বাহিনী নিয়ে হামলা করে বসতবাড়ি ভাঙচুর বিভিন্ন প্রজাতির গাছ কেটে জোরপুর্বক কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয়। এ সময় ফাদিলের স্ত্রী ও কন্যা বাধা দিতে গেলে তাদের মারপিট ও শ্লীলতাহানি করা হয়।

এবিষয়ে ভুক্তভোগী ফাদিল উদ্দীন বলেন, দুপুরে আমি বাড়িতে ছিলাম না, এ সুযোগে নইমুদ্দিনের পুত্র মেহের আলী ও রবিউল দলবল নিয়ে ভাংচুর চালিয়ে আমার ভোগদখলীয়  বাড়ি ভাঙচুর ও গাছ কেটে তারের  বেড়া দিয়ে দখল করে। বাড়িতে দায়িত্বশীল পুরুষ মানুস কেউ ছিলো না। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেখায়। 

এ বিষয়ে অভিযুক্ত রবিউল বলেন, তারা কারো জায়গা দখল করেন নি। নিজের জায়গা দখল মুক্ত করছেন। দখল মুক্ত করতে প্রশাসনের অনুমতি আছে তার কাছে। তবে তিনি অনুমতির  কোনো কাগজ দেখাতে পারেন নি।

জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনা সম্পর্কে তিনি অবগন নন, থানায় এখনও কেউ অভিযোগ করে নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক