ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা রাজশাহী মহিলা টিটিসি, ড.আসিফ নজরুল

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১১:১৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১১:১৮:১৪ অপরাহ্ন
বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা রাজশাহী মহিলা টিটিসি, ড.আসিফ নজরুল বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা রাজশাহী মহিলা টিটিসি, ড.আসিফ নজরুল
রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি উভয় প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ড. নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দেশের টিটিসিগুলোর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সারা দেশে শতাধিক টিটিসি রয়েছে এবং সেগুলো ভালোভাবে চলছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছেন। বিশেষ করে, রাজশাহী মহিলা টিটিসিকে তিনি বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা হিসেবে অভিহিত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে।

তবে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. নজরুল কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি। আমি এসেছি টিটিসি দেখতে। আর আগামীকাল রাজশাহী কোর্টে লিগ্যাল এইড অফিসে যাব। আমি এই দুইটি কাজের জন্যই এসেছি।

ব্যক্তিগত অনুভ‚তি প্রকাশ করতে গিয়ে উপদেষ্টা রাজশাহীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতার প্রশংসা করেন। তিনি বলেন, এমনিতে রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদেরকে আমি খুবই পছন্দ করি।

পরিদর্শন শেষে ড. আসিফ নজরুল নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। এসময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এবং দুই প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম