ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

মতিহারের কাজলায় ২ মাস ধরে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি আজও

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:২০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:২০:৪৪ অপরাহ্ন
মতিহারের কাজলায় ২ মাস ধরে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি আজও মতিহারের কাজলায় ২ মাস ধরে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি আজও
রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকা থেকে পারভেজ হোসেন রোহান (১৪) নামে এক কিশোর গত দুই মাস ধরে নিখোঁজ থাকলেও তার সন্ধান মেলেনি আজও।

এ ঘটনায় তার বাবা মোঃ রমজান (৪০) মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রমজান জানান, গত ২৫ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে রোহান কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। যাওয়ার সময় রোহান তার সাথে কিছু কাপড়-চোপড় নিয়ে যায়।

এদিকে কিশোর রোহানের মা, পারভিন বেগম ছেলের সন্ধান না পেয়ে পাগল প্রায় হয়ে গেছেন। সারাক্ষণ কান্নাকাটি করেন। সংসারে কাজকর্ম শেষ হলেই ছেলেকে খুঁজতে এদিক সেদিক ছুটে বেড়ান। লোকজনকে ধরে বলেন, আমার ছেলে রোহানকে এনে দেন, আমি টাকা দিব। হতদরিদ্র পরিবারের সন্তান রোহান। তার পিতা খাবার হোটেলে বাবুর্চির কাজ করেন এবং মা পারভিন বেগম গৃহিনী। তারপরও ছেলের সন্ধার দিলে তার মা-বাবা সন্ধান দাতাকে পুরুস্কৃত করবেন।

দীর্ঘদিন ছেলের কোনো খোঁজ না পেয়ে রমজান তার আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাসায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও রোহানের সন্ধান না পেয়ে অবশেষে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। 

ছেলের চিন্তায় শোকাহত বাবা রমজান বলেন, আমার ছেলে কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। আমি কোনো উপায় না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। তিনি তার ছেলেকে খুঁজে পেতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক বলেন, অভিযোগের ভিত্তিতে কিশোর পারভেজ হোসেন রোহানকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম