ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ

নগরীর পদ্মা গার্ডেনে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা; আড্ডা বন্ধে ডিবি ও পুলিশের অভিযান

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৪৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:০৪:৩৬ অপরাহ্ন
নগরীর পদ্মা গার্ডেনে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা; আড্ডা বন্ধে ডিবি ও পুলিশের অভিযান নগরীর পদ্মা গার্ডেনে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা; আড্ডা বন্ধে ডিবি ও পুলিশের অভিযান
রাজশাহী মহানগরীর অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মা গার্ডেন এবং এর আশেপাশের এলাকাগুলো স্কুল-কলেজের ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের আড্ডার কেন্দ্রে পরিণত হয়েছে। রাজশাহীর বিভিন্ন স্বনামধন্য স্কুুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে এসব স্থানে এসে আড্ডা দিচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও সচেতন মহল। 

সম্প্রতি এই প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহী মহানগর থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহানগরীর জিরো পয়েন্ট সংলগ্ন পদ্মা গার্ডেন, বড়কুঠি, লালনশাহ পার্ক, শিমলা পার্কসহ পদ্মাপাড়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রে সকাল থেকেই স্কুল-কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। তারা দলবেঁধে বা জুটি হয়ে দীর্ঘ সময় ধরে আড্ডায় মেতে থাকছে। স্থানীয়দের অভিযোগ, এসব শিক্ষার্থীরা কেবল ক্লাস ফাঁকি দিচ্ছে তাই নয়, অনেক সময় তারা প্রকাশ্যে ধূমপানসহ নানা আপত্তিকর কার্যকলাপেও জড়িয়ে পড়ছে।

জানতে চাইলে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাসির ফরহাদ জানান, গত বুধবার (৬ নভেম্বর) দুপুরে পদ্মা গার্ডেন এলাকা থেকে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ার সময় ৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়। এর আগের দিন, মঙ্গলবার (৫ নভেম্বর) শিমলা পার্ক থেকে আরও ১০ শিক্ষার্থীকে আটক করা হয়েছিল।

আটকের পর শিক্ষার্থীদের মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। পরবর্তীতে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পদ্মার পাড়ের বিভিন্ন স্পটে আড্ডা দিচ্ছে এবং কিশোর অপরাধের মতো বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতেই মূলত ডিবি ও বোয়ালিয়া মডেল থানা পুলিশের যৌথ অভিযান শুরু করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্রে সময় কাটানোর প্রবণতা তাদের শিক্ষাজীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। রাজশাহী কলেজের একজন অধ্যক্ষ পূর্বে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিতে পারে এবং তারা পড়াশোনার মূল স্রোত থেকে বিচ্যুত হতে পারে। তিনি শিক্ষার্থীদের সঠিক পথে ফিরিয়ে আনতে অভিভাবক ও প্রশাসনের যৌথ ভ‚মিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে একাধিক অভিভাবক তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আরো কঠোর নজরদারি এবং প্রশাসনের নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন। অভিভাবক ও রাসিক ১২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন দিলদার বলেন, আমরা ছেলে-মেয়েদের কলেজে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারছি না। কলেজ কর্তৃপক্ষের উচিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা।

তিনি আরও বলেন, রাজশাহীর মতো শিক্ষা নগরীতে শিক্ষার্থীদের এমন আচরণ সার্বিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন তিনি।

এখনই এই লাগাম টেনে না ধরলে তা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ