ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত রিচা চাড্ডার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ট্রাম্প–ইরান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক ইস্যুতেই মূল বিরোধ ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক নোয়াখালীতে বজ্রপাতে মাদারাসা ছাত্রীর মৃত্যু গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ছাত্রীকে অপহরণ করে দিনভর ধর্ষণ রুয়েটে দেয়াল লিখন ইস্যুতে উত্তেজনা, জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে

চারঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপির ৩ কর্মী নিহত

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৯:৩৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৯:৩৩:১০ অপরাহ্ন
চারঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপির ৩ কর্মী নিহত চারঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপির ৩ কর্মী নিহত
রাজশাহীর চারঘাটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার শিশাতলা মোড়ে রাজশাহী-বাঘা মহাসড়কে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চারঘাট উপজেলার শোলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার বাসিন্দা শিমুল (৩৩), শিমুল আক্তার তুহিন (৩৪) এবং মারুফ (১৮)। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহত তিনজন একটি মোটরসাইকেলে করে চারঘাট থেকে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। শিশাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, নিহত ব্যক্তিরা চারঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। নিহতদের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান  ডিজেল ও পেট্রোল জব্দ

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ