ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

নবজাতককে হাসপাতালে ফেলে গেলেন মা! চিঠিতে যা লিখা ছিল

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৯:১০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৯:১০:২০ অপরাহ্ন
নবজাতককে হাসপাতালে ফেলে গেলেন মা! চিঠিতে যা লিখা ছিল নবজাতককে হাসপাতালে ফেলে গেলেন মা! চিঠিতে যা লিখা ছিল
হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রে এখন আলোচনার কেন্দ্রে ‘দু’দিনের একটি কন্যা শিশু’।

গতকাল বৃহস্পতিবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে কে বা কারা একটি ফুটফুটে নবজাতককে কিছু ওষুধপত্র এবং একটি মর্মস্পর্শী চিঠিসহ ফেলে রেখে যান।

এই ঘটনা স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।

চিঠিতে যা লেখা ছিল— 
অজ্ঞাতপরিচয় মা নবজাতকের পাশে একটি হাতে লেখা চিঠি রেখে যান। চিঠিতে তিনি লেখেন— আমি মুসলমান জাতির মেয়ে। আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪.১১.২০২৫। রোজ মঙ্গলবার। এগুলো সব বাচ্চার ওষুধ। আমি মুসলমান জাতির মেয়ে।

এই হৃদয়বিদারক ঘটনাটি ছড়িয়ে পড়ার পর নবজাতকটিকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ হাসপাতালে ভিড় করছেন। ফুটফুটে এই কন্যা সন্তানকে কোন ‘পাষাণ মা’ এমন কঠিন পরিস্থিতিতে রেখে গেছেন, তা নিয়ে প্রশ্ন সবার মনে।

বর্তমানে শিশুটি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটি ভালো আছে এবং সুস্থ রয়েছে।

পাশাপাশি, বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি এই শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটিকে কে বা কারা রেখে গেছেন তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা সহ বিভিন্নভাবে তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট বিভাগ আরও জানিয়েছে, শেষ পর্যন্ত যদি নবজাতকটির আসল অভিভাবককে খুঁজে পাওয়া না যায়, তবে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় নিঃসন্তান দম্পতিদের হাতে শিশুটিকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।

মাত্র দু'দিনের নবজাতক শিশুকে কেন এমন চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে যেতে হলো, তা নিয়ে হাসপাতাল এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক