ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

শুধু পর্দায় নয়, বাস্তব জীবনে রবীনা ও অক্ষয়ের প্রেম ছিল

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:৩৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:৩৬:৩৯ অপরাহ্ন
শুধু পর্দায় নয়, বাস্তব জীবনে রবীনা ও অক্ষয়ের প্রেম ছিল শুধু পর্দায় নয়, বাস্তব জীবনে রবীনা ও অক্ষয়ের প্রেম ছিল
একসময় বলিউড কাঁপাতো রবীনা ট্যান্ডন এবং অক্ষয় কুমারের জুটি। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাঁদের প্রেম ছিল পেজ-থ্রির হট টপিক। শোনা যায়, বাগদান পর্যন্ত হয়েছিল তাঁদের, যদিও সেই সম্পর্ক পূর্ণতা পায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রবীনা এই পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুললেন, যেখানে তিনি অকপটে তুলে ধরলেন তাঁর ভাবনা।

মানুষের মনে এখনও তাঁদের বাগদান ভাঙার বিষয়টি কেন এত আলোচনার বিষয়, এই প্রশ্নের উত্তরে রবীনা হেসে বলেন, "আমি তো সেই সব ভুলেই গিয়েছি! হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না। 'মোহরা'-র সময় আমরা হিট জুটি ছিলাম। এখনও যখন কোথাও দেখা হয়, খুব স্বাভাবিকভাবে গল্প হয়। সবাই নিজের জীবনে এগিয়ে যায়।

তিনি আরও যোগ করেন, আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়। আর আমার একটাই বাগদান ভাঙা সেটাই এখনও লোকের মাথায় ঘুরছে! কেন জানি না। সবাই তো জীবনে এগিয়ে যায়, কারও বিবাহবিচ্ছেদ হয়, কেউ নতুনভাবে শুরু করে। এতে এত ভাবনার কী আছে?

একসময় শোনা যেত অক্ষয় নাকি এমন মহিলাদের সঙ্গে সম্পর্কে জড়াতেন, যাঁদের চেহারায় রবীনার ছায়া থাকত। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রবীনা হেসে উত্তর দেন, "আমি এসব কখনও পড়তাম না। অযথা রক্তচাপ বাড়াব কেন? না পড়াই ভাল।

'মোহরা' ছবির সেটেই রবীনা এবং অক্ষয়ের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। তাঁদের সম্পর্ক তখন বলিউডের অন্যতম চর্চিত বিষয় ছিল। নব্বইয়ের দশকের শেষ দিকে পরিবার-পরিজনের উপস্থিতিতে গোপনে বাগদানও সেরেছিলেন তাঁরা। তবে, ব্যক্তিগত মতবিরোধ এবং বিশ্বাসের অভাবের কারণে কয়েক বছরের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

বর্তমানে রবীনা ট্যান্ডন সুখে সংসার করছেন স্বামী অনীল ঠাডানির সঙ্গে। তাঁদের ২১ বছরের দাম্পত্য জীবন এবং দুই সন্তান রয়েছে। তাঁদের মেয়ে রাশা ঠাডানি চলতি বছরই 'আজাদ' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন।

অন্যদিকে, অক্ষয় কুমার ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। টুইঙ্কল হলেন কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে। অক্ষয় ও টুইঙ্কলের দুটি সন্তান আছে, ছেলে আরভ এবং মেয়ে নিতারা। কাজের বাইরে অক্ষয় নিজের পরিবারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

দীর্ঘ বিরতির পর রবীনা এবং অক্ষয়কে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিতে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১