ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

হানির সঙ্গে মালাইকার নাচকে ‘অশ্লীল’ তকমা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:১৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:১৫:০৭ অপরাহ্ন
হানির সঙ্গে মালাইকার নাচকে ‘অশ্লীল’ তকমা হানির সঙ্গে মালাইকার নাচকে ‘অশ্লীল’ তকমা
কিছু মন্তব্য তো একেবারেই সীমা ছাড়িয়ে গিয়েছে, যেখানে তার বয়স এবং মা হওয়ার প্রসঙ্গ টেনে আনা হয়েছে। তবে অনেকেই পাল্টা প্রশ্ন তুলেছেন, একজন নারী মা বলেই কি তার পোশাক বা সংবেদনশীলতা নিয়ে সমালোচনা করা হবে? সমাজের এই দ্বিচারিতা নিয়েও সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক চলছে।

বিতর্কের মধ্যেও হানি সিং আত্মবিশ্বাসী। তার আসন্ন অ্যালবাম '৫১ গ্লোরিয়াস ডেজ'-এর অংশ এই গানটি। হানি জানিয়েছেন, এটি তার ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট, যেখানে ৫১টি গান এবং ভিন্ন মুডের সংমিশ্রণ থাকবে। তিনি একে 'সঙ্গীতের উৎসব' বলে অভিহিত করেছেন। টিজার ঘিরে যতই আলোচনা হোক না কেন, পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও যে বিপুল মনোযোগ কাড়বে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

'চিলগাম'-এর টিজার ঘিরে ট্রোলিংয়ের পাশাপাশি মালাইকার ব্যক্তিগত জীবন নিয়েও চলছে গুঞ্জন। সম্প্রতি এনরিক ইগলেসিয়াসের কনসার্টে তার বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে এক 'রহস্যময় পুরুষ' দেখা যাওয়ায় নতুন প্রেমের জল্পনা শুরু হয়। পরে রেডিট ব্যবহারকারীরা জানান, ওই ব্যক্তি আসলে মালাইকার দীর্ঘদিনের ম্যানেজার, নতুন কোনো সঙ্গী নন।

এর আগে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনেও নেটমাধ্যম সরগরম ছিল। ফলে মালাইকা এখন যেন একটানা আলোচনায় রয়েছেন, কখনও ব্যক্তিগত জীবন, 

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও মালাইকা ১৯৯৮ সালে 'দিল সে' ছবির 'ছাইঁয়া ছাইঁয়া' গানের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান। এরপর 'মুন্নি বদনাম হুয়ি', 'অনারকলি ডিস্কো চলি', 'গুড় নাল ইশক মিঠা'-এর মতো অসংখ্য আইকনিক আইটেম নাম্বারে তিনি নিজের অসাধারণ নাচ এবং গ্ল্যামার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।

তবে মালাইকার পরিচয় শুধুই একজন আইটেম গার্ল বা ফ্যাশন ডিভা নয়। তিনি একজন সফল উদ্যোক্তাও। 'ডিভা যোগা' নামের নিজের ফিটনেস ব্র্যান্ডের মাধ্যমে মালাইকা যোগব্যায়াম এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার ফিটনেস ভিডিও, যোগাসনের টিপস এবং ডায়েট রুটিন অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক