ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে কথা নয় কাজ গ্রন্থের সৌজন্য কপি উপহার নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩ রাজশাহী খাদ্যবিভাগে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত রিচা চাড্ডার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ট্রাম্প–ইরান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক ইস্যুতেই মূল বিরোধ ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক নোয়াখালীতে বজ্রপাতে মাদারাসা ছাত্রীর মৃত্যু গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস এ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৩:৩৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৩:৩৩:৫৪ অপরাহ্ন
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস এ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা ছবি: সংগৃহীত
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস (এক দলে ছয়জন করে) টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এটি প্রথম জয় বাংলাদেশের। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে টাইগারদের।

টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ৬ ওভারে ৭৫ রান তোলে বাংলাদেশ। জিসান আলম গোল্ডেন ডাকে ফিরলেও আরেক ওপেনার হাবিবুর রহমান ৭ বলে ২টি করে চার-ছক্কায় খেলেন ২১ রানের ইনিংস।

তবে বাংলাদেশ চ্যালেঞ্জিং সংগ্রহ পায় মূলত অধিনায়ক আকবর আলীর ব্যাটে। আকবর ৯ বলে ২ চার আর ৪ ছক্কায় খেলেন ৩২ রানের ইনিংস। আবু হায়দার ১০ বলে ৬ আর মোসাদ্দেক করেন ৬ বলে অপরাজিত ৮ রান।

জবাবে ৬ উইকেট হারিয়ে ৫.১ ওভারে ৬১ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। ওপেনার থানুকা দাবারে ৩ বলে ২ ছক্কায় করেন ১২। ধনঞ্জয়া লক্ষণ ১২ বলে ১৮ আর লাহিরু সামারাকুন ৭ বলে করেন ১৩ রান।

মোসাদ্দেক হোসেন ২ ওভারে ২০ রান দিয়ে একাই নেন ৩ উইকেট। তিনিই হয়েছেন ম্যাচসেরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি