ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রাজশাহীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৩:৩২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৩:৩২:০৮ অপরাহ্ন
রাজশাহীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাজশাহীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৫।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মসজিদ মিশন একাডেমি স্কুল এন্ড কলেজ, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় এবং নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন স্কুুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতার উপর প্রশ্ন করা হয়। শিক্ষার্থীদের মেধা যাচাই এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিক বলেন, এই বৃত্তি প্রকল্প মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বৃত্তি বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে একটি ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি ট্যাব এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি স্মার্টফোন প্রদান করা হবে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো পরিদর্শন করেন রাজশাহী-২ আসনের জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের মহাপরিচালক মোঃ শামীম উদ্দীন। তাঁরা পরীক্ষার স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশের প্রশংসা করেন এবং এই মহৎ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি