ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

মাধুরীর নাচ অশালীন সেই তুলনায় এগিয়ে ছিলেন শ্রীদেবী; জাহ্নবী

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৩:৩১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৩:৩১:০০ অপরাহ্ন
মাধুরীর নাচ অশালীন সেই তুলনায় এগিয়ে ছিলেন শ্রীদেবী; জাহ্নবী মাধুরীর নাচ অশালীন সেই তুলনায় এগিয়ে ছিলেন শ্রীদেবী; জাহ্নবী
মাধুরী দীক্ষিতের নাচ ‘অশালীন’। সেই তুলনায় নৃত্যশৈলীতে এগিয়ে ছিলেন শ্রীদেবী। জাহ্নবী কপূরও কি এমন মনে করেন? সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োয় মাধুরী ও শ্রীদেবীকে নিয়ে এমন তুলনা করা হয়েছে। সেই ভিডিয়ো ‘লাইক’ করেছেন জাহ্নবী। কারও নজর এড়ায়নি অভিনেত্রীর ‘লাইক’। তার পর থেকেই বিতর্কে জড়িয়েছেন শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা। একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে তাঁর দিকে।

‘বেটা’ ছবিতে ‘ধক ধক করনে লগা’ গানে মাধুরীর নাচ নিয়ে আজও চর্চা হয়। অভিনেত্রীর শরীরী হিল্লোল ঝড় তুলেছিল সেই সময়ে। সেই নাচ নাকি ‘অশালীন’! মাধুরীর সঙ্গে সেই ভিডিয়োয় তুলনা করা হয়েছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর। ‘খুদা গওয়া’ ছবিতে শ্রীদেবীর অভিনয় ও নাচের জয়জয়কার করা হয়েছে সেই ভিডিয়োয়। ভিডিয়োর সঙ্গে লেখা হয়েছে, “গোটা ছবিতে কিছুই করেননি। কিন্তু ‘ধক ধক করনে লগা’ গানে অশালীন নাচ নেচে পুরস্কার পেয়েছিলেন। উল্টো দিকে ‘খুদা গওয়া’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেও সেই স্বীকৃতি পাননি শ্রীদেবী।”

অযোধ্যায় আকাশছোঁয়া দামে ফের জমি কিনলেন অমিতাভ! রামভূমে কেন সম্পত্তির পরিমাণ বাড়াচ্ছেন?
এই ভিডিয়ো ‘লাইক’ করতেই স্পষ্ট হয়, ওই বক্তব্যকে সমর্থন করছেন জাহ্নবী। তার পরেই রোষানলে পড়েন অভিনেত্রী। নিন্দকেরা কটাক্ষ করে বলেন, “এ বার হয়তো জাহ্নবীও বিরাট কোহলির মতো বলবেন, প্রযুক্তির ভুলে এই ভিডিয়োয় তিনি লাইক করেছেন।” অনেকের আবার দাবি, প্রচারের আলোয় থাকার জন্য এই ভিডিয়োয় ‘লাইক’ করেছেন অভিনেত্রী। উল্লেখ্য, ‘বেটা’ এবং ‘খুদা গওয়া’ এই দুটি ছবিই মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে।

কিছু দিন আগে নেটপ্রভাবী তথা অভিনেত্রী অবনীত কৌরের সাহসী ছবিতে ‘লাইক’ করে বিতর্কে জড়িয়েছিলেন বিরাট। তার পরেই তার সপক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, “প্রযুক্তিগত কারণে লাইক পড়ে গিয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি