ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধার নিয়ামতপুরে ১২ বোতল 'স্ক্যাফ'সহ গ্রেপ্তার -১ বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর নওহাটা পৌরসভায় ১ কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ​মতিহারের বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর; পুলিশ সদস্য আহত সাহেববাজারে কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি ! প্রতিবাদে বন্ধ স্বর্ণের দোকান বিয়েবাড়িতে সবাই ব্যস্ত, পুকুরে ডুবল দুই বোন ঠাকুরগাঁও সীমান্ত টহলে হিমশিম খাচ্ছে বিজিবি-৩৭০ কিঃমি কাঁচা সড়ক যেন মরণফাঁদ গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন হিজবুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও লেবাননে হানা ইজরায়েলের! কী কৌশল শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর? ফেনীর ৪ বছরের শিশু যৌনপীড়ন মামলার প্রধান আসামি গ্রেফতার হিজাব না পরে গান গেয়েছিলেন! ইরানি গায়িকা-সহ ন’জনকে ৭৪ ঘা করে চাবুক মারার নির্দেশ দিল আদালত তানোরে সরকারি অনুদানের গো-খাদ্য চোরাপথে বিক্রি ফেনীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান গাঁজা উদ্ধার গুঞ্জন ছিল চার হাত এক হওয়ার! তার আগেই ছন্দপতন, প্রেম ভাঙল ধনুষ ও মৃণালের? বরগুনার পাথরঘাটা হত্যা মামলার পলাতক আসামি জলিল গ্রেফতার নিউইয়র্কের অনুষ্ঠানে গিয়ে ক্ষতির মুখে রিয়া কপূর ও তাঁর দল, পুলিশের দ্বারস্থ অনিল-কন্যা ‘বড্ড বেশি যৌনগন্ধী’! বিপাশার কণ্ঠে ‘নমক ইশ্‌ক কা’ গাইতে কেন রাজি ছিলেন না রেখা ভরদ্বাজ?

উম্মে মা’বাদের তাঁবুতে মহানবী (সা.)

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৩:২৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৩:২৮:০৩ অপরাহ্ন
উম্মে মা’বাদের তাঁবুতে মহানবী (সা.) ছবি: সংগৃহীত
মক্কা থেকে মদিনায় হিজরতের পথে একদিন দুপুর বেলা মহানবী (সা.) ও তার সঙ্গীরা যাত্রাবিরতি করেন খোজাআ গোত্রের অতিথিপরায়ণ নারী উম্মে মা’বাদের তাঁবুর পাশে। মহানবী (সা.) উম্মে মা’বাদকে জিজ্ঞাসা করেন, তার কাছে খাওয়ার মতো কিছু আছে কি না?

উম্মে মা’বাদ সাধারণত তাঁবুর বাইরে বসে থাকতেন মেহমানের অপেক্ষায়। মেহমান পেলে তাকে কিছু না খাইয়ে ছাড়তেন না। কিন্তু এইদিন তার বাড়িতে খাওয়ার মত কিছুই ছিল না। ওই সময়টা ছিল ব্যাপক খাদ্যসংকটের সময়। উম্মে মা’বাদের বকরিগুলো তার স্বামী মাঠে নিয়ে গিয়েছিলেন। শুধু একটা কৃশকায় দুর্বল বকরি উম্মে মা’বাদের তাঁবুর এক কোণে বাঁধা ছিল যে বকরিটি মাঠে যাওয়ার মত শক্তিও হারিয়ে ফেলেছিল।

উম্মে মা’বাদের কাছে কোনো খাবার নেই শুনে মহানবী (সা.) তার বকরিটি দোহন করার অনুমতি চান। উম্মে মা‘বাদ বলেন, ওর ওলানে দুধ থাকলে তো আমিই আপনাদের দোহন করে দিতাম। ওর ওলানে কিছু নেই।

কিন্তু মহানবী (সা.) ওই কৃশকায় দুর্বল বকরিটির বাঁটে ‘বিসমিল্লাহ’ বলে হাত রাখেন ও বরকতের দোয়া করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছায় বকরিটির ওলান দুধে পূর্ণ হয়ে যায়। তারপর তিনি দুধ দোহন করতে থাকেন। প্রথমে মহানবী (সা.) উম্মে মা‘বাদকে দুধ পান করান। তারপর নিজের সঙ্গীদের এবং সবশেষে তিনি নিজে পান করেন। তারপর এক পাত্র দুধ উম্মে মা‘বাদের কাছে রেখে তারা পুনরায় যাত্রা করেন।

উম্মে মা’বাদ পুরো ঘটনা দেখে অত্যন্ত বিস্মিত হন। তার যে বকরির মাঠে যাওয়ার শক্তিও ছিল না, ওই বকরি এত ‍দুধ দিলো যে কয়েকজন তৃপ্ত হয়ে খাওয়ার পরও দুধ রয়ে গেল! তিনি মহানবীকে (সা.) চিনতেন না। তিনি বুঝতেও পারেননি তার তাঁবুতে কে অতিথি হয়েছিলেন। কিছুক্ষণ পর উম্মে মা’বাদের স্বামী বাড়ীতে ফিরে সব ঘটনা শুনে বলেন, আল্লাহর কসম! ইনিই কোরায়শের সেই আলোচিত ব্যক্তি। আমারও ইচ্ছা আছে তার ওপর ইমান আনার, তার অনুসরণ করার, সুযোগ পেলে আমি তার দলভুক্ত হবো।

এই ঘটনার প্রায় আট বছর পর উম্মে মা’বাদ ও তার স্বামী ইসলাম গ্রহণ করে সাহাবায়ে কেরামের সম্মানিত কাফেলায় শামিল হন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর