ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরের তুহিন টেড্রার্সকে ১০ হাজার টাকা জরিমানা জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি লালপুরে মুরগির খামারে শিয়াল প্রতিরোধের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু নগরীতে ট্যাপেন্টাডল-গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬ নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩ নগরীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বাবার ইজিবাইকেই মেয়ের মৃত্যু যুবকের মরদেহ মিলল পরিত্যক্ত কুয়ায় দুই নদীর পানি বেড়ে প্লাবিত ঝালকাঠির নিম্নাঞ্চল  পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু চার বছর ধরে নির্মাণের পর উদ্বোধনের আগেই ধস পড়ল চার কোটি টাকার সড়ক  রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলে আটকা পড়েছেন অনেকে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন, মোহপুরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ পরীমণির কাছে নিজের রেকর্ড হারালেন সাকিব আল হাসান ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

রাজশাহীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শুরু

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৩:২২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৩:২২:১১ অপরাহ্ন
রাজশাহীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শুরু রাজশাহীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শুরু
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে নগরীর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বেলুন ও পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের চেতনা।

এদিন সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিকেল তিনটায় একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল শনিবার রক্তদান কর্মসূচি এবং তৃতীয় দিন রবিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, এই কর্মসূচিগুলোর মাধ্যমে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি তার আদর্শ ও কর্ম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম মিলু-সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ

পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ