ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা বেনাপোল-ঢাকা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, দ্রুত চার লেনের দাবি হরমুজে জাহাজ চলাচল কমায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম জাতিসংঘের প্রতিবেদন নিয়ে প্রশ্ন, ‘আমলে নিচ্ছি না’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ির মৃত্যু চলন্ত ইজিবাইকের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো, চলতি মৌসুমই হতে পারে শেষ বাংলাদেশের কাছে হারের পর স্লো ওভার রেটের শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া চূড়ান্ত, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, দায়ী ঝরে পড়া-নিরাপত্তা: শিক্ষামন্ত্রী সেপ্টেম্বরে রূপপুর থেকে পরীক্ষামূলক ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা পাঁচটি ইয়াবাসহ নারী গ্রেপ্তার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুরে কলেজ শিক্ষকের মরদেহ নিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নারী-পুরুষকে মারধর, হাসপাতালে যুবক তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে চাঞ্চল্যকর ৩ ঘটনায় র‍্যাবের পৃথক অভিযানে ৬ জন গ্রেফতার

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৩:১৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৩:১৭:৪১ অপরাহ্ন
চট্টগ্রামে চাঞ্চল্যকর ৩ ঘটনায় র‍্যাবের পৃথক অভিযানে ৬ জন গ্রেফতার চট্টগ্রামে চাঞ্চল্যকর ৩ ঘটনায় র‍্যাবের পৃথক অভিযানে ৬ জন গ্রেফতার
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের রাউজান ও বায়েজিদ বোস্তামী এলাকায় ঘটে যাওয়া তিনটি চাঞ্চল্যকর সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) পৃথক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা সরোয়ার হোসেন বাবলা হত্যাকাণ্ড, অটোচালক ইদ্রিসকে গুলি এবং রাউজানে প্রকাশ্যে গোলাগুলির ঘটনার সাথে জড়িত বলে জানিয়েছে র‍্যাব।

গত ০৫ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগ চলাকালে সরোয়ার হোসেন বাবলা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় এরশাদ উল্লাহসহ আরও তিনজন গুলিবিদ্ধ হন।

র‍্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ নভেম্বর) সকালে চান্দগাঁও থানার হাজিরপুল এলাকায় অভিযান চালিয়ে এই হত্যা মামলার আসামি মোঃ আলাউদ্দিন ও মোঃ হেলালকে (৪০) গ্রেফতার করে।

এর আগে, বৃহস্পতিবার ৬ নভেম্বর, চট্টগ্রামের চালিতাতলী এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইদ্রিস নামের এক প্রতিবন্ধী অটোরিকশা চালককে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্ত্রাসী মোঃ আরমান আলী রাজকে (২৭) র‍্যাব-৭ শুক্রবার মধ্যরাতে বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

একই দিন মধ্যরাতে চট্টগ্রাম জেলার রাউজান থানার কোয়েপাড়া এলাকায় প্রকাশ্যে গোলাগুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোঃ ইসমাইলসহ বিএনপির পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। এই ঘটনার প্রেক্ষিতে র‍্যাব-৭ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে চকবাজার থানার চন্দনপুরা এলাকার একটি বাসায় অভিযান চালায়। অভিযানে ইসতিয়াক চৌধুরী অভি (৩৮), মোঃ জনি (৩৮) এবং মাহমুদুল হক জ্যাকিকে (৩৫) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফফর হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, সাম্প্রতিক এই সহিংসতার ঘটনাগুলোর মূল হোতা ইশতিয়াক চৌধুরী অভি সহ অন্যান্যদের গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা