ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি

গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৩:০৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৩:০৮:৫৬ অপরাহ্ন
গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল ছবি: সংগৃহীত
অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে গণতন্ত্রকে আবারও হুমকির মুখে ফেলার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। এই দিনেই দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত প্রতিহত করে দেশকে রক্ষা করেছিল।

তিনি আরও বলেন, সেদিন দেশপ্রেমিক সৈনিক ও জনগণ স্বাধীনতার ঘোষক ও মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিলেন। তাঁর নেতৃত্বেই বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের অধিকার, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বাজার অর্থনীতির ভিত্তি প্রতিষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব বলেন, আজ যখন দেশে গণতন্ত্র আবারও হুমকির মুখে, তখন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—ঐক্যবদ্ধ জাতি কখনও পরাজিত হয় না। “আমরা গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি।

মির্জা ফখরুল বলেন, ৫ আগস্টের পর দেশবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও এখন অনেক কাজ বাকি রয়েছে। ন্যায়বিচার, জবাবদিহি ও সুশাসনের অঙ্গীকার বাস্তবায়িত হয়নি। এখনও দেশের বিভিন্ন জনপদে বিচার-বহির্ভূত হত্যায় মানুষের প্রাণ যাচ্ছে।

তিনি আরও বলেন, এই দিনটি শুধু বিএনপির নয়, বরং সব গণতন্ত্রপ্রেমী মানুষের। এই চেতনা থেকেই আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি।

জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক