ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

নোয়াখালীতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, শিশু নিহত

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৩:০২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৩:০২:০২ অপরাহ্ন
নোয়াখালীতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, শিশু নিহত নোয়াখালীতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, শিশু নিহত
নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে অটোরিকশা আরোহী তানু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম ও মামা মিল্লাতসহ তিন যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনাপুর-মাইজদী সড়কের উত্তর সোনাপুরে কারামতিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টার দিকে উপজেলার সোনাপুর সিএনজি স্টেশন থেকে একটি যাত্রীবাহী সিএনজি জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে সোনাপুর-মাইজদী সড়কের উত্তর সোনাপুরে কারামতিয়া আলিয়া মাদরাসার সামনে পৌঁছলে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা সুগন্ধা পরিবহনের একটি বাস ডানে মোড় নিয়ে চলতে শুরু করলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খায়। এতে শিশু তানু ও তার মাসহ আরও তিন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে অটোরিকশা সিএনজি অটোরিকশা মালিক সমিতির অফিসে নিয়ে যাওয়া হয়।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ