ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

মা হলেন ক্যাটরিনা কাইফ

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০২:৫৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০২:৫৫:০৩ অপরাহ্ন
মা হলেন ক্যাটরিনা কাইফ ছবি: সংগৃহীত
অপেক্ষার অবসান। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা কাইফ। সেপ্টেম্বর মাসেই সুখবর দিয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। তার পর থেকেই সময় গোনা শুরু করেছিলেন অনুরাগীরা।

ভিকি সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘‘আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।’’ জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি। ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা ও ভিকি। গোপনীয়তা বজায় রেখে বসেছিল সেই বিয়ের আসর। ২০২৪ সাল থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মূলত, অভিনেত্রী দীর্ঘ দিন লন্ডনে নিজের মায়ের কাছে গিয়ে থাকছিলেন। সেই সময় থেকে শুরু হয় জল্পনা। পাশাপাশি, অভিনয় থেকেও দূরে সরে গিয়েছিলেন তিনি। কখনও তাঁকে দেখা গিয়েছিল তীর্থস্থানে, কখনও কোনও অনুষ্ঠানে। এর বাইরে নিজের প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাঁকে।

অবশেষে সব জল্পনার পরে চলতি বছরের সেপ্টেম্বর মাসে স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।” কিছু দিন আগে ভিকি নিজেও এক সাক্ষাৎকারে এই সুখবর নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি বলেছিলেন, “অপেক্ষায় আছি সন্তানের। সত্যিই এটা একটা আশীর্বাদের মতোই। এই সময়টা খুবই উত্তেজনার। আর মাত্র কিছু ক্ষণের অপেক্ষা।”

ক্যাটরিনা বরাবরই মা হতে চেয়েছিলেন। ১০ বছর আগের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, পরিবার, স্বামী, সন্তান এই বিষয়গুলিকে তিনি বিশেষ মর্যাদা দেন। ক্যাটরিনা বলেছিলেন, “অন্য রকমের ভাবনাচিন্তা অনেকের থাকতেই পারে। কিন্তু আমার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বিয়ে করার স্বপ্ন দেখি। সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই। আমি এমনই।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম