ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

কাজের প্রলোভনে ভারতে পাচারকালে ভারতীয় নাগরিক-সহ ৬জন নারী ও শিশু আটক

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০২:১৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০২:১৯:৩০ অপরাহ্ন
কাজের প্রলোভনে ভারতে পাচারকালে ভারতীয় নাগরিক-সহ ৬জন নারী ও শিশু আটক কাজের প্রলোভনে ভারতে পাচারকালে ভারতীয় নাগরিক-সহ ৬জন নারী ও শিশু আটক
মানব পাচারকালে দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে নারী ও শিশু পাচার চক্রের ভারতীয় সক্রিয় সদস্যসহ ছয়জন নারী ও শিশুসহ আটক করেছে।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী উপজেলার রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়ী তল্লাশী চালিয়ে ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার নোইল থানার মারগ্রামের সুতিশ বর্মনের ছেলে সংঘবদ্ধ মানব, নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য নেপাল বর্মন (২৯),  নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী গ্রামের ওমর বর্মনের মেয়ে জলি রানী (৩০), একই এলাকার মিঠু চন্দ্রের মেয়ে তনুশ্রী রানী (১০) ও রাজশ্রী রানী (৩), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বড়চাঁদপুর গ্রামের মৃত নিতাই চন্দ্র দাসের ছেলে শ্রী বিজন কুমার দাস (৫৫) এবং শ্রী বিজন কুমার দাসের স্ত্রী শ্রীমতি লিপি রানী দাস (৪৭)।

জানা যায়, ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়ীতে কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য সমবেত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন রসুলপুর বিওপি’র টহলদলের সদস্যরা গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়দের উপস্থিতিতে ওই বাড়ীতে তল্লাশী চালিয়ে নারী ও শিশু পাচারকারী ভারতীয় নাগরিক ও নারী-শিশুসহ ৬জনকে আটক করা করে।

বিজিবি’র জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, ভারতীয় নাগরিক নেপাল বর্মন ২০২২ সাল থেকে ভারতীয় পাসপোর্ট ব্যবহারকরে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ থেকে মানব, নারী ও শিশু পাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২২ অক্টোবর হিলি চেকপোর্ট দিয়ে বৈধভাবে বাংলাদেশে এসে বাংলাদেশী নাগরিক দুই সন্তানের জননী মৃত মিঠু চন্দ্রের স্ত্রী জলি রানীর সাথে প্রেমের সম্পর্কে গড়ে তোলে এবং ২৬ অক্টোবর কোর্টের মাধ্যমে বিয়ে করে।

পরবর্তীতে পাচারের উদ্দেশ্যে তার বিবাহিত স্ত্রী জলি রানীকে তার দুই সন্তানসহ এবং বিজন কুমার দাস ও তার স্ত্রী শ্রীমতি লিপি রানীকে ভারতে কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে গত ৪ নভেম্বর ফুলবাড়ী উপজেলার রসুলপুর গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়ীতে নিয়ে আসে। এরপর ৪ নভেম্বর নেপাল বর্মন বৈধভাবে ভারতে গমন পূর্বক পুনরায় ৫ নভেম্বর হিলি চেকপোর্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী ও শিশুসহ ৫জনকে ভারতে পাচারের জন্য রসুলপুর গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়ীতে আসে। এর পরপরই বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন রসুলপুর বিওপি’র টহলদলের সদস্যরা বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নারী ও শিশু পাচারকারী ভারতীয় নাগরিক নেপাল বর্মন ও নারী ও শিশুসহ ৬জনকে আটক করে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা গেছে, মানব, নারী ও শিমু পাচারকারী সদস্য দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বাজারের মো. ভোলা, মো. রোস্তম ও মো. শহিদুলের যোগসাজসে ভারতীয় পাচারকারী নেপাল বর্মন বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে মানব, নারী ও শিমু পাচার করে থাকে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক ও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। আটককৃতদের ফুলবাড়ী থানায় সোপর্দপূর্বক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, বিজিবি’র পক্ষ থেকে মানব ও নারী-শিশু পাচার আইনে শুক্রবার (৭ নভেম্বর) একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক