ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নামাজ পড়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ভাইস চেয়ারম্যানের মৃত্যু

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৩:২০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৩:২০:৪০ অপরাহ্ন
নামাজ পড়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ভাইস চেয়ারম্যানের মৃত্যু নামাজ পড়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ভাইস চেয়ারম্যানের মৃত্যু
নোয়াখালীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম রাজু (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাবেক হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।  
শুক্রবার (৩০ মে) সকাল ৬টার দিকে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকার আজিম ভিলায় এ দুঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিম হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে মৃত নুরুল হকের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিমের বাড়ি জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে। তিনি বর্তমানে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকার আজিম ভিলায় নিজ বাসায় বসবাস করতেন। শুক্রবার ভোরে তিনি বাসার পাশে মসজিদে ফজরের নামাজ পড়তে যান।  নামাজ পড়ে ফেরার পথে বাসার গেইটে তিনি হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।  কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।    

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি