ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় ছাত্রলীগ সদস্য হৃদয় গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০১:২৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০১:২৭:৩৬ অপরাহ্ন
আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় ছাত্রলীগ সদস্য হৃদয় গ্রেপ্তার আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় ছাত্রলীগ সদস্য হৃদয় গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত ও হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় মো. হৃদয় (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার চারিগ্রাম বটতলা এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. হৃদয় ঢাকা জেলার আশুলিয়া থানার চারিগ্রাম এলাকার মো. অলিউল ইসলামের ছেলে। তিনি পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যাসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ সদস্য হৃদয়কে ছাত্র-জনতা হতাহতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, হৃদয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা