ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নওগাঁয় সালিশি বৈঠকে অংশ নেয়ায় একজনকে ছুরিকাঘাতে হত্যা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১২:৫১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১২:৫১:০৯ পূর্বাহ্ন
নওগাঁয় সালিশি বৈঠকে অংশ নেয়ায় একজনকে ছুরিকাঘাতে হত্যা নওগাঁয় সালিশি বৈঠকে অংশ নেয়ায় একজনকে ছুরিকাঘাতে হত্যা
নওগাঁ সদর উপজেলায় জমি নিয়ে চলমান বিরোধের জেরে আয়োজিত এক সালিশি বৈঠকে উপস্থিত থাকার কারণে গোলাম হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার দুবলহাটি ইউনিয়নের সুনলিয়া মালঞ্চি গ্রামে এ ​ঘটনা ঘটে । নিহত গোলাম হোসেন ওই গ্রামেরই বাসিন্দা সিরাজ উদ্দিনের ছেলে।

নিহত ব্যক্তির চাচাতো ভাই নয়ন ইসলামের ভাষ্যমতে, মালঞ্চি গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ ও তার ভাই আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এই বিরোধ নিষ্পত্তির জন্য কিছুদিন পূর্বে দুই পক্ষ এক আইনজীবীর উপস্থিতিতে একটি সালিশি বৈঠকে বসেন। সেই বৈঠকে নিহত গোলাম হোসেন উপস্থিত থেকে আজাদের পক্ষে তার মতামত ব্যক্ত করেন।

নয়ন ইসলাম আরও জানান, ওই সালিশি বৈঠকে আজাদের পক্ষে কথা বলার জের ধরে বুধবার রাতে হারুনুর রশিদের সঙ্গে গোলাম হোসেনের তীব্র বাক্যবিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে হারুনের ছেলে অন্তর ঘটনাস্থলে এসে গোলাম হোসেনকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

ওসি নূরে আলম সিদ্দিকী আরও বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি সূত্র জানিয়েছে, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হারুন নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১